নড়াইলে মাদক ব্যবসায়ের সাথে জড়িত বাঁধন বিশ্বাস(২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত বাঁধন বিশ্বাস(২৪) নড়াইল জেলার সদর থানাধীন ভাদুলীডাঙ্গা গ্রামের উত্তম বিশ্বাসের ছেলে। গত ২১ জানুয়ারি’২৫ রাত ১৯ঃ৫০ ঘটিকার দিকে নড়াইল সদর থানা পৌরসভাধীন দক্ষিণ নড়াইল গ্রামস্থ পাসপোর্ট অফিস হতে মুলিয়াগামী বট গাছের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ অহিদুর রহমান ও এএসআই(নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বাঁধন বিশ্বাস(২৪) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ০৪(চার) বোতল মদ জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীরের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
https://slotbet.online/