• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

সরাইল উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ ইটভাটা বন্ধ

আব্বাস উদ্দিন / ২১৭ Time View
Update : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

আব্বাস উদ্দিন:স্টাফ রিপোর্টাস, সরাইল ,(ব্রাহ্মণ বাড়িয়া)

সরাইলে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন। গতকাল শনিবার সকালে উপজেলার শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ভিআইবি নামক ইটভাটার বৈধ কাড়জপত্র না থাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা করেছেন। সূত্র জানায়, সরাইলে বেশ কয়েকটি অবৈধ ইটভাটা বৈধ কাগজপত্র ছাড়াই প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইট উৎপাদন ও বিপণন করে যাচ্ছে। গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শাহবাজপুর এলাকায় ভিআইবি নামক একটি ইটভাটায় অভিযান চালান ইউএনও। ইটভাটা কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তরের সনদ ও ইটা উৎপাদনের লাইসেন্স কোনটিই দেখাতে পারেননি। আর গুরূত্বপূর্ণ এমনসব কাগজপত্র ছাড়াই ইট উৎপাদন ও বিক্রির কাজ চালিয়ে যাচ্ছেন দেদারছে। তাই পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তার অভিযোগ দাখিলের নিমিত্তে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোশারফ হোসেন ইটভাটার মালিক শাহবাজপুরের আবুল হোসেনের ছেলে আব্দুর রহিমকে ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন। সেই সাথে সরাইল ফায়ার সার্ভিসের সহায়তায় ওই ইটভাটার চুল্লিটি পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয়। বন্ধ হয়ে যায় ইটা উৎপাদন ও বিক্রয়। ওই এলাকার একাধিক ব্যক্তি বলেন, আশপাশে আরো কয়েকটি অবৈধ ইটভাটা রয়েছে। এরা শুধু ইটভাটা চালায় না। আওয়ামী লীগ যুবলীগের কতিপয় নেতা বিএনপি’র নেতার কাঁদে ভর করে দিনে রাতে সরকারি খাস জায়গার মাটি কেটে পাচার করছেন বিভিন্ন জায়গায় । ইউএনও মো. মোশারফ হোসেন বলেন, আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে কাগজপত্র ছাড়া ইটা উৎপাদন ও বিক্রির সাথে জড়িত ব্যক্তি যত ক্ষমতাধরই হউন না কেন আপনার বিরূদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আব্বাস উদ্দিন
০১৭১৫৭৫৬২১০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/