হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সুরমা বাগানে ভিতরে রাস্তায় মোটরসাইকেল ও প্রাইভেট কার সংঘর্ষে আরফান (২৪) নামে একজন যুবক নিহত হয়েছে। হৃদয়(১৪) মাহিন(১৬) নামে আরো দু’জন গুরুতর আহত হয়েছেন। তাদের সবার বাড়ি মাধবপুর মনতলা ভবানীপুর। হৃদয় ও মাহিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মাধবপুর পৌরসভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কে পথচারী ৩নং ওয়ার্ড গুচ্ছ গ্রামের নেহেরা খাতুনকে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুত্ব আহত হয়েছে। উনাকে ডাক্তার ঢাকা নেওয়ার জন্য বলছেন কিন্তু পারিবারিকভাবে আর্থিক সামর্থ্য না থাকায় ব্রাহ্মনবাড়িয়ার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
https://slotbet.online/