• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

ঠাকুরগাঁওয়ে রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান 

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার / ১৭১ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি, ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% এসডি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালিত হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (১৬-ই জানুয়ারি) সকালে জেলা শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

এসময় জেলা রেস্তোরা মালিক সমিতির সভাপতি অতুল কুমার পাল, সহ-সভাপতি ওয়াসিম আকরাম, বেকারি মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক আবুল কাশেমসহ নেতারা বলেন, বর্তমানে জিনিসপত্রের উর্ধগতির কারণে নাজেহাল সাধারণ মানুষ। মানুষ এমনিতেই হোটেল রেস্তোরায় খাবার খেতে ভয় পায়। খরচ কমিয়ে দেয়ায় ব্যবসা খারাপ যাচ্ছে। এরই মধ্যে সরকার ভ্যাট বাড়িয়ে দিয়েছে। বাড়তি ভ্যাট প্রদান করতে গেলে প্রতিটি খাবারের দাম বেড়ে যাবে। পরিশোধের চাপ পরবে ভোক্তাদের উপর। কমবে ভোক্তার সংখ্যা।অবিলম্বে এই অমানবিকভাবে চাপিয়ে দেয়া ভ্যাট বাতিল করার আহবান জানান নেতারা। তা না হলে মালিক ও শ্রমিকরা কর্ম হারাবে। এতে নানা সমস্যায় পরবে রেস্তোরাঁ বেকারি ও শ্রমিক সংশ্লিষ্টরা। দাবি আদায়ে মানববন্ধনে জেলার পাঁচটি উপজেলার রেস্তোরা, বেকারির মালিক ও শ্রমিকরা অংশ নেয়।মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করেন মালিকগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/