• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

‘সাঈদীকে দল গঠন করে দেয়ার প্রস্তাব দিয়েছিল আওয়ামী লীগ’ মাসুদ সাঈদী

মো. শামীম হোসাইন / ১৮৬ Time View
Update : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন থেকে দূরে রাখতে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে তৎকালীন আওয়ামী লীগ সরকার আলাদা একটি দল গঠন করে দেয়ার প্রস্তাব দিয়েছিল বলে দাবি করেছেন তার ছেলে মাসুদ সাঈদী।
শনিবার (২ নভেম্বর) দুপুরে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সম্মেলনে তিনি এই দাবি করেন।
মাসুদ সাঈদী বলেন, ‘২০১০ সালের ২৯ জুন সাঈদীকে গ্রেফতারের পর আওয়ামী লীগ সরকার তাকে ৪১ দিন রিমান্ডে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করেছিল। এরপর তাকে একটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে আলাদা দল গঠন করে দেয়ার জন্য পাঁচবার প্রস্তাব দিয়েছিল। কিন্তু তিনি তাতে রাজি হননি।’
উপজেলা পরিষদের সাবেক এ চেয়ারম্যান আরও বলেন, ‘সরকারি খরচে দল গঠন করে দেয়ার পর বাবাকে বিরোধীদলীয় নেতা করারও প্রস্তাব দেয়া হয়েছিল আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে। তবে তিনি তার নীতি ও আদর্শ থেকে একচুল পরিমাণও বিচ্যুত হননি। ফলে আওয়ামী লীগ সরকার তাকে অন্যায়ভাবে সাজা দিয়ে জেল হাজতে রেখেছিল।’
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির উপজেলা শাখা আয়োজিত এ সভায় আরও উপস্থিত ছিলেন: ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, ইমাম পরিষদের জেলা কমিটির সভাপতি মো. আ. হালিম, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, টগড়া দারুলউলুম কামিল মাদ্রাসার সাবেক উপাদক্ষ মাও, হারুনার রশিদ, ইন্দুরকানী উপজেলা জামায়াতে ইসলামী সাবেক আমির হাবিবুর রহমান, বাংলাদেশ জামায়াত ইসলামী ইন্দুরকানী উপজেলা সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, অধ্যাক্ষ শরিফ সুলতা, মাও, ছরোয়ার হোসেন, মাওলানা তোহিদুল ইসলাম সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/