• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

বিরলের অপহৃতাসহ অপহরণকারীকে গাজীপুর থেকে আটক

মোঃ মুসলিম হক‌ বিরল (দিনাজপুর)প্রতিনিধি / ১২২ Time View
Update : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

 

 

বিরলের এক অপহৃতাসহ অপহরণকারীকে গাজীপুর থেকে আটক করেছে থানা পুলিশ। অপহরণের শিকার হওয়া ছাত্রীকে উদ্ধার পূর্বক পরিবারের নিকট হস্তান্তর এবং অপহরণকারীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর জানান, গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকাল সাড়ে ৯টায় বাড়ী থেকে বিদ্যালয়ে আসার পথে উপজেলার ০৬নং ভান্ডারা ইউনিয়নের ভারাডাঙ্গী বাজারের জনৈক আজাহারুল ইসলাম মেম্বারের মুদিখানার দোকানের সম্মূখ হতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার রাণীরঘাট গ্রামের আব্দুল খালেকের ছেলে মিজানুর রহমান (৪০) ভিকটিম ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রুহুল আমিনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স গতকাল শুক্রবার (০৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা হতে অপহরণকারীকে আটক করে অপহৃতাকে উদ্ধার করে।

 

আজ শনিবার (০৫ অক্টোবর) অপহৃতার জবানবন্দি গ্রহণ ও ডাক্তারি পরীক্ষা শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং অপহরণকারীকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করে। ঘটনায় বিরল থানায় (মামলা নং-০৩, তারিখঃ ০৪/১০/২০২৪) মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/