• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

খুলনা পথেরবাজার চেকপোস্টে ৫০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

খান মোঃ আতিকুর রহমান / ১৩৬ Time View
Update : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

খান মোঃ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টারঃ

জানাযায় গতকাল সন্ধ্যার পর যাত্রীবেশে দুইজন ব্যাক্তি রিকশা ভাড়া করে খালিশপুর থানা এলাকার নূরনগরে নির্জন ফাঁকা জায়গায় পৌছালে রিকশা চালক আতিয়ার শেখ (৫০) কে পেছন থেকে মাথায় আঘাত করে এবং সে লুটিয়ে পড়লে তার ব্যাটারি চালিত রিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তিতে রিকশা চালক আতিয়ার একটু সুস্থ হলে খালিশপুর থানায় এসে অজ্ঞাতনামা দুই জনকে আসামী করে খালিশপুর থানায় একটি ছিনতাই মামলা দায়ের করে যা উক্ত থানার মামলা নং-০১, তারিখ-০১/১০/২০২৪ খ্রি. ধারা-৩৯৪/৩৪।

খালিশপুর থানা পুলিশ বিষয়টি আমলে নিয়ে একটি চৌকস টিম এর মাধ্যমে অভিযান পরিচালনা করে এবং সন্দেহজনক দুইজনকে গ্রেফতার করে ও তাদের কাছে থাকা ব্যাটারি চালিত রিকশাটি উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলো মোঃ রুহুল আমিন হাওলাদার (৪২), পিতা-মোঃ মোস্তফা হাওলাদার, আরাফাত আবাসিক, থানা-হরিণটানা ও মোঃ বাবু (৫১),পিতা- মৃত চান মিয়া, সাং-গোবরচাকা নবীনগর, থানা-সোনাডাঙা মডেল, জেলা- খুলনা। গ্রেফতারকৃত আসামী বাবু (৫১) এর হেফাজত হতে ছিনতাইকৃত ব্যাটারি চালিত রিকশা উদ্ধার করা হয়। মামলাটি তদন্তাধীন মর্মে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দ্রুততম সময়ে লুণ্ঠিত রিকশাটি উদ্ধার হওয়ায় আহত রিকশা চালক এবং স্থানীয় লোকজন খুলনা মেট্রোপলিটন পুলিশকে সাধুবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/