• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

চুয়াডাঙ্গা জেলায় এক যুবলীগ নেতা কে কুপিয়ে জখম,ওঢাকায় রেফার্ড

শেখ রাকিব , চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি / ১৪৮ Time View
Update : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

চুয়াডাঙ্গা জেলার শহরতলী আলোকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড়ে সাইফুল ইসলাম (৫৫) নামের এক যুবলীগ নেতা কে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গিয়েছে।

এদিকে সাইফুল ইসলাম কে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে চুয়াডাঙ্গা জেলার সদর হাসপাতালে ভর্তি করেন।

 

(২২ সেপ্টেম্বর)রোজ রবিবার দুপুর ১ টার দিকে চুয়াডাঙ্গা জেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড়ে বঙ্গজ লিমিটেড অটোমেটিক ব্রেড এণ্ড বিস্কুট ফ্যাক্টরির সামনে এ ঘটনা টি ঘটে বলে যানাযায়।

 

এদিকে সাইফুল ইসলামের শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ার কারণে চুয়াডাঙ্গা জেলার সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।এসময় আহত সাইফুল ইসলামের চাচাতো ভাই রনি বলেন,আজ বেলা ১টার দিকে খবর পায় আমার চাচাতো ভাই সাইফুলকে, কে বা কারা কুপিয়েছে। আমি সহ পরিবারের লোকজন দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চলে আছি, এসে উন্নত চিকিৎসার জন্য আমার ভাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্য রওনা দিসছি।

 

তিনি এসময় বলেন, (২২সেপ্টেম্বর) রোববার দুপুরে তার ব্যবসার কাজে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন আমার ভাই সাইফুল। এ চুয়াডাঙ্গা দৌলতদিয়ারের বঙ্গজ লিমিটেডের সামনে আসলে কে বা কারা তাকে কুপিয়ে জখম করে। তাকে কি কারণে কুপিয়েছে এই মুহুর্তে কিছু বলা ও বোঝা সম্ভব হয়নি।

 

এদিকে চুয়াডাঙ্গা জেলার সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, সাইফুল ইসলামের শরীরের বিভিন্নস্থানে ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন তিনি । আঘাতগুলো অনেক গভীর। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছি। এদিকে চুয়াডাঙ্গা জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন যানান, এক ব্যক্তিকে কুপিয়ে জখমের ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/