চুয়াডাঙ্গা জেলার শহরতলী আলোকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড়ে সাইফুল ইসলাম (৫৫) নামের এক যুবলীগ নেতা কে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গিয়েছে।
এদিকে সাইফুল ইসলাম কে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে চুয়াডাঙ্গা জেলার সদর হাসপাতালে ভর্তি করেন।
(২২ সেপ্টেম্বর)রোজ রবিবার দুপুর ১ টার দিকে চুয়াডাঙ্গা জেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড়ে বঙ্গজ লিমিটেড অটোমেটিক ব্রেড এণ্ড বিস্কুট ফ্যাক্টরির সামনে এ ঘটনা টি ঘটে বলে যানাযায়।
এদিকে সাইফুল ইসলামের শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ার কারণে চুয়াডাঙ্গা জেলার সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।এসময় আহত সাইফুল ইসলামের চাচাতো ভাই রনি বলেন,আজ বেলা ১টার দিকে খবর পায় আমার চাচাতো ভাই সাইফুলকে, কে বা কারা কুপিয়েছে। আমি সহ পরিবারের লোকজন দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চলে আছি, এসে উন্নত চিকিৎসার জন্য আমার ভাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্য রওনা দিসছি।
তিনি এসময় বলেন, (২২সেপ্টেম্বর) রোববার দুপুরে তার ব্যবসার কাজে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন আমার ভাই সাইফুল। এ চুয়াডাঙ্গা দৌলতদিয়ারের বঙ্গজ লিমিটেডের সামনে আসলে কে বা কারা তাকে কুপিয়ে জখম করে। তাকে কি কারণে কুপিয়েছে এই মুহুর্তে কিছু বলা ও বোঝা সম্ভব হয়নি।
এদিকে চুয়াডাঙ্গা জেলার সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, সাইফুল ইসলামের শরীরের বিভিন্নস্থানে ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন তিনি । আঘাতগুলো অনেক গভীর। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছি। এদিকে চুয়াডাঙ্গা জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন যানান, এক ব্যক্তিকে কুপিয়ে জখমের ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.