• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

আমাদের নেত্রী খালেদা জিয়া পালিয়ে যায়নি জেল খেটেছে- বিএনপি’র মহাসচিব

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার / ১১২ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

শেখ হাসিনা বলেছিলেন, আমি বঙ্গবন্ধুর মেয়ে, আমি কোনোদিন দেশ ছেড়ে পালবো না। তিনি দেশ থেকে পালিয়েছেন। পালাবার পথ খুঁজে পাচ্ছিল না। তাই তাড়াতাড়ি করে একটি হেলিকপ্টার নিয়ে পালিয়েছেন ভারতে। আওয়ামী লীগ এত খারাপ কাজ করেছে যে, তাদের দেশে থাকার মতো অবস্থায় নেই। আমাদের নেত্রী খালেদা জিয়া পালিয়ে যায় নি, জেল খেটেছেন। ওনাকে ধীর গতির বিষ প্রয়োগ করা হয়েছে । যার কারণে আজও তিনি অসুস্থ্য। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির আয়োজিত জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

বুধবার (১৮-ই সেপ্টেম্বর) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির আয়োজনে সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারে দাবিতে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

এ সময় মির্জা ফখরুল বলেন, আমি মামলার কারণে ১১ বার জেলে গিয়েছি। তবে জমি দখল ও লুটের নয়, সব রাজনীতির মামলা। ঠাকুরগাঁওয়ের ৭ হাজার বিএনপির নেতকর্মীর নামে মামলা হয়েছে। এরকম সারাদেশে ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা করেছে আওয়ামী লীগ সরকার। সারাদেশে প্রায় ৮০০ নেতা ৮০০ কর্মীকে গুম করে দিয়েছে তারা। পুলিশকে দিয়ে থানায় নিয়ে পায়ের মধ্যে গুলি করে পঙ্গু করে দিয়েছে।

মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ এবারের ছাত্র আন্দোলনে পাখির মত গুলি করা হয়েছে। এতে অনেকের চোখ অন্ধ ও হাত-পা কেটে ফেলা হয়েছে। আইন ব্যবস্থা বলতে কোনো কিছু ছিল না।

ঠাকুরগাঁও-২ আসনের স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, বালিয়াডাঙ্গী উপজেলার অনেকের জমি দখল করে চা বাগান বানিয়েছেন। বালিয়াডাঙ্গীতে ১২টি মন্দিরের ১৪টি প্রতিমা ভাঙচুরের ঘটনায় তারাই জড়িত। অথচ দোষ চাপিয়েছে বিএনপির ওপর।

ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশ থেকে না পালিয়ে আমার বাসায় আসতে চেয়েছিলেন। আজ তিনি কোথায়? আমার বাসায় না এসে দেশ ছেড়ে ভারত পালিয়েছেন।

অন্তবর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, এ সরকারের কাজ হলো মানুষের ভোটার অধিকার নিশ্চিত করা। যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা। আইন ব্যবস্থাকে ঠিক করা।

এতে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. সৈয়দ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও -২ আসনের সাবেক এমপি জেট মর্তুজা তুলা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরনবী, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবর রহমান, সিনিয়র সহসভাপতি ও ড্যাবের মহাসচিব ডা. আব্দুস সালাম, সহসভাপতি হিরু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক মকবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকর আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাইদ প্রমুখ।

এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/