• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
সখীপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে সারা দেশে সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনা হরিপুরে, গোবিন্দপুর আল-ফালাহ ফাউন্ডেশনের উদ্যেগে অসহায় দুস্তদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ দি সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মহেশপুরে ট্রাকচাপায় নারী নিহত, আহত ছেলে; চালক পলাতক প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে বাবার জানাজায় ছেলে হলিধানীতে এক হৃদয়বিদারক ঘটনায় নিভে গেলো এক নিষ্পাপ প্রাণের আলো। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা

চুয়াডাঙ্গা জেলার সেই শিশু জিহাদের চুরি হয়ে যাওয়া পাখি ভ্যান উদ্ধার ও গ্রেফতার

শেখ রাকিব / ১৩৯ Time View
Update : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

শেখ রাকিব
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।

চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন মাখালডাঙ্গা ইউনিয়নের দিননাথপুর গ্রামের শিশু জিহাদ এর চুরি হয়ে যাওয়া পাখি ভ্যান উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত আসামী গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানাধীন মাখালডাঙা ইউনিয়নের দিননাথপুর গ্রামের শিশু জিহাদ পরিবারের অভাবের তাড়নায় তার বাবার পাখিভ্যান নিয়ে ভাড়া মারার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা শহরে আসে। চুয়াডাঙ্গা জেলার সদর হাসপাতালের সামনে গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ সকাল অনুমান ০৮:৩০ ঘটিকায় অবস্থানকালে অজ্ঞাতনামা একজন ব্যক্তি আলমডাঙ্গা যাবে বলে জিহাদকে জানালে সে যেতে রাজী হয়। পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তিসহ বাদীর ছেলে পাখিভ্যান যোগে আলমডাঙ্গা যাওয়ার উদ্দেশ্যে রওনা করে চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন নীলমনিগঞ্জ গ্রামস্থ পিটিআই মোড়ে পৌঁছাইলে উক্ত স্থান থেকে আরেকজন অজ্ঞাতনামা যাত্রী উঠে। দুইজন যাত্রীসহ বাদীর ছেলে উক্ত পিটিআই মোড় থেকে অনুমান ২০০ গজ উত্তর দিকে কিছু পথ যাওয়ার পরে জনশূন্য এলাকায় পৌঁছাইলে অজ্ঞাতনামা ০২জন ব্যক্তি কৌশলে জিহাদকে বোকা বানিয়ে বাদীর পাখি ভ্যানটি নিয়ে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে বর্ণিত ঘটনায় চুয়াডাঙ্গা জেলার সদর থানার মামলা নং-১৩, ১৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড রুজু হয়।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার চুয়াডাঙ্গা ঘটনার সাথে জড়িত প্রকৃত আসামী গ্রেফতারের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গার তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক জনাব মোঃ আনোয়ার হোসেন এবং পুলিশ পরিদর্শক (অপারেশন) জনাব আলী হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ হাসানুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্সসহ নিরবিচ্ছিন্ন অভিযান চালিয়ে আজ ১৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখ কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামী মোঃ বকুল শেখ (২৪) কে গ্রেফতার পূর্বক তার হেফাজত থেকে শিশু জিহাদের পাখিভ্যান উদ্ধার পূর্বক ইং-১৮/০৯/২০২৪ তারিখ বিকাল ১৬:৩০ ঘটিকার সময় থানায় হাজির হয়ে গ্রেফতারকৃত আসামী মোঃ বকুল শেখ (২৪) কে নিবিড় জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনায় বর্ণিত দিন তারিখ ও সময়ে তার সহযোগী অন্যান্য পলাতক আসামীরা পরস্পর যোগসাজসে শিশু জিহাদের ভ্যানটি চুরি করেছিল মর্মে জানা যায়। আসামী মোঃ বকুল শেখ (২৪) এর স্বীকারোক্তি ও তথ্য অনুযায়ী চুরি হয়ে যাওয়া বাদীর ভ্যানটি উদ্ধার করা হয়। তাছাড়া মামলার ঘটনা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অনেক তথ্য উপাত্ত পাওয়া গেছে, সেগুলি যাচাই-বাছাই অব্যহত আছে। ঘটনার সাথে সম্পৃক্ত সকলকে আইনের আওতায় আনা হবে।

গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানাঃ
১। মোঃ বকুল শেখ (২৪), পিং-মোঃ সুরুজ শেখ, সাং-উত্তর চাঁদপুর (প্রাথমিক বিদ্যালয়ের সামনে), থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/