• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
সখীপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে সারা দেশে সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনা হরিপুরে, গোবিন্দপুর আল-ফালাহ ফাউন্ডেশনের উদ্যেগে অসহায় দুস্তদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ দি সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মহেশপুরে ট্রাকচাপায় নারী নিহত, আহত ছেলে; চালক পলাতক প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে বাবার জানাজায় ছেলে হলিধানীতে এক হৃদয়বিদারক ঘটনায় নিভে গেলো এক নিষ্পাপ প্রাণের আলো। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা

আমাদের বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই

মোঃ আলামিন সরকার / ১৪২ Time View
Update : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ আলামিন সরকার,
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি,

আমাদের বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই বললেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খাঁন

আজ বুধবার ১৮ই সেপ্টেম্বর শাহজাদপুর সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেছেন, বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশী। এদেশে একজন মুসলিম যে সুযোগ সুবিধা পাবে সেই একই সুযোগ সুবিধা অমুসলিমরাও পাবে। শাহজাদপুর উপজেলা শাখার উদ্যোগে গণসমাবেশ ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন।
এসময় তিনি আরও বলেন, সন্ত্রাস মুক্ত, দুর্ণীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। কোন ছ্যাচড়াঁ চোরের নয়, বড় বড় রাঘব বোয়ালদের ধরে এনে হাতের কব্জি কেটে দেয়া হবে। যা দেখে ছোট ছোট ছ্যাচড়াঁ চোরেরা দূর্ণীতি করার সাহস পাবেনা।

এসময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, সৈরাচারী ঘষেটি বেগম শেখ হাসিনা গণভবনকে বাপ-দাদার তালুক মনে করেছিল। কিন্তু সেখান থেকে ছাত্র-জনতা তাকে তাড়িয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন গণভবন কারও বাপ-দাদার তালুক নয়। শাহজাদপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওঃ মিজানুর সভাপতিত্বে শাহজাদপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাস্টার আব্দুল মালেকের পরিচালনায় আজ বুধবার বেলা ৩ টায় শাহজাদপুর উপজেলা জামায়াতের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয় !

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, বেলকুচি উপজেলা জামায়াতের আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, এনায়েতপুর থানা জামায়াতের আমীর ডাঃ সেলিম রেজা, শাহজাদপুর উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওঃ আব্দুল খালেক, মাওঃ নিজাম উদ্দিন, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে মাওঃ রফিকুল ইসলাম খাঁন ছাত্র আন্দোলনে শহীদ হওয়া শাহজাদপুরের সুজন ও অন্তরের পরিবারকে আর্থিক অনুদান তুলে দেন!পরবর্তীতে শহীদের আত্মার মাগফিরাত কামনা ও দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/