• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম

দিনাজপুরে নার্সিং কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীদের পতাকা মিছিল অনুষ্ঠিত

মোঃ মুসলিম বিরল (দিনাজপুর) প্রতিনিধি / ১২৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

দিনাজপুরে নার্সিং কর্মকর্তা ও নার্সিং শিক্ষক-শিক্ষার্থীরা পতাকা মিছিল করেছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সদের পদায়নের ১ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুরে এই পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ২০২৪) সকাল ১১টায় ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের সামনে জেনারেল হাসপাতালের নার্সিং কর্মকর্তা ও নার্সিং শিক্ষক-শিক্ষার্থীরা মাথায় পতাকা বেধে মিছিলে অংশ নেন ও বিক্ষোভ করেন।এতে যোগ দেয় জেনারেল হাসপাতালের নার্সিং কর্মকর্তা, দিনাজপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সানরাইজ নার্সিং ইনস্টিটিউট ও সেন্ট ভিনসেট নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রারের পদ থেকে নন-নার্স প্রশাসন কর্মকর্তাদের অপসারণের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।
এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের দিনাজপুর জেলা সমন্বয়ক বেনজামিন দাস। এ সময় তিনি অবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালকসহ অন্যান্য পদগুলো হতে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক নার্সদের পদায়নের ১ দফা দাবি মেনে নেয়ার দাবি জানান।
এদিকে একই দাবিতে মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তা ও দিনাজপুর নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণ গেটের সামনে মাথায় পতাকা বেঁধে বিক্ষোভ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/