• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের

ভারতে পাচারকালে দোয়ারাবাজারের বাংলাবাজারে ৪টি গাড়িসহ ২ কোটি ১১ লাখ টাকা মুল্যের দেশি পন্য জব্দ

সেলিম মাহবুব , স্টাফ রিপোর্টার / ১১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া থেকে ২ কোটি ১১ লাখ টাকা মুল্যের দেশি রসুন,সুপারি ও শিং মাছ জব্দ করেছে বিজিবি’র টহল দল। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে এসব পণ্য জব্দ করা হয়। চোরাকারবারিরা উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া এলাকা দিয়ে বাংলাদেশি রসুন, সুপারি, শিং মাছ ভারতে পাচারের সময় এসব পন্য আটক করে জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে ৪৮ ব্যাটালিয়ন বিজিবি’র টহল দলের বাংলাবাজার কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার আজাদের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ভারতে পাচারের সময় বাংলাদেশি সুপারি ৬ হাজার কেজি,বাংলাদেশি রসুন ৬ হাজার কেজি,বাংলাদেশি শিং মাছ ৪ হাজার কেজি,১টি বাংলাদেশি ৩ টনা ট্রাক,২টি বাংলাদেশি ডিআই পিক আপ ভ্যান, ৪ টি বাংলাদেশি মহেন্দ্রা পিকআপ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ কোটি ১১ লাখ টাকা। সিলেট ৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/