গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের আয়োজনে ৬ দফা দাবির সমর্থনে শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচি পালন। আজ ১০ সেপ্টেম্বর ২০২৪, স্থান–গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ বাউন্ডারির ভিতরে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে এক শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচি শিক্ষার্থীদের অন্যতম দাবির প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবিগুলি তুলে ধরার জন্য আয়োজন করা হয়।
দাবিগুলি নিম্নরূপ:
১। ২০২১ সালের বিতর্কিত নিয়োগ প্রাপ্ত সকল ক্রাফট ইন্সট্রাক্টরদের কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং সকল প্রতিষ্ঠান থেকে দ্রুত অপসারণ করতে হবে।
২ । ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদী করতে হবে এবং প্রতি সেমিষ্টার পূর্ণ মেয়াদের (৬ মাস) করতে হবে।
৩। উপসহকারী প্রকৌশলী (১০ম) গ্রেড পদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ব্যতিত অন্য কেউ আবেদন করতে পারবে না। উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইন’ ইন ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে।
৪। কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহিঃর্ভূত কোন জনবল থাকতে পারবে না।
৫। কারিগরি শিক্ষা অধিদপ্তরের সবল নিয়োগ বিধিমালা সংশোধন করতে হবে।
৬। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-ছাত্রীদের জন্য উচ্চ শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে হবে।
সমাবেশের শুরুতে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন বক্তা ও ছাত্র নেতা, দাবিগুলোর গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন এবং ক্রাফট ইন্সট্রাক্টর থাকায় যে সকল সমস্যার সম্মুখীন হচ্ছে সেগুলোও তুলে ধরেন। তাদের বক্তৃতায় কারগরি শিক্ষার গুণগত মান ও শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার জন্য দাবি তুলে ধরেন।
সমাবেশে বক্তারা বলেন, “আমরা বিশ্বাস করি, আমাদের এসব দাবি ন্যায্য এবং তা আমাদের কারিগরি শিক্ষার উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।বক্তারা দাবি আদায়ের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে এসব দাবি পূরণের দাবি জানান।
https://slotbet.online/