স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এক অভিযান পরিচালিত হয়েছে ।
মঙ্গলবার(২৭আগস্ট)বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসাবে শহরের দুধ বাজার এলাকায় উক্ত অভিযানটি পরিচালিত হয়।
উক্ত অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে ০২টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৮,০০০/- (আট হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোছাঃ নিশাত মেহের এর নেতৃত্বে পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে সহযোগিতায় ছিলেন জনাব মো: ওয়াহিদুজ্জামান মিঞা, স্যানিটারি ইন্সপেক্টর, শৈলকুপা উপজেলা, ঝিনাইদহ এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এই তদারকি চলমান থাকবে বলে উপস্থিত সাংবাদিক ও জনসাধারণকে জানানো হয়।
https://slotbet.online/