• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম

কুমিল্লায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন আইজিপি

শাহাদাত কামাল শাকিল / ১৪২ Time View
Update : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

শাহাদাত কামাল শাকিল
বিশেষ প্রতিনিধি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম, এনডিসি আজ রবিবার বিকালে ফেনী এবং কুমিল্লা জেলার বন্যাকবলিত বিভিন্ন স্থান পরিদর্শন এবং বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। তিনি বাংলাদেশ পুলিশের ত্রাণ বিতরণ কার্যক্রম ও উদ্ধার তৎপরতাও প্রত্যক্ষ করেন।

আইজিপি কুমিল্লা জেলা স্কুল মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, পিপিএম, এনডিসি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আইজিপির সাথে ছিলেন।

পরে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে আইজিপি বলেন, দেশের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেওয়ার পরপরই পুলিশ বন্যাদুর্গত মানুষের পাশে থেকে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করছে।

তিনি বলেন, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বন্যাকবলিত কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় ত্রাণ বিতরণ করছে। বন্যাদুর্গত মানুষের সহায়তায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পাশাপাশি বন্যাদুর্গত জেলাসমূহে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/