• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম

ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ সিএনজি অটোরিকশার অবাধ চলাচল-বাড়ছে দূর্ঘটনার ঝুকি

নিজস্ব প্রতিবেদক / ৩৫৮ Time View
Update : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ সিএনজি অটোরিকশার অবাধ চলাচলে বাড়ছে দূর্ঘটনার ঝুকি।

প্রতিনিয়তই ঘটছে ছোটখাটো দূর্ঘটনা।

হবিগঞ্জ জেলার মাধবপুর ও শায়েস্তাগঞ্জ উপজেলা বিস্তৃত ঢাকা-সিলেট মহাসড়কের সব জায়গায় দেখা যাচ্ছে নাম্বার বিহীন ঐসব সিএনজি অটোরিকশা। চালকের ও নাই কোনো বৈধ লাইসেন্স। অধিকাংশ সিএনজি তে চালক হিসেবে দেখা গেছে কিশোর বয়সের অনেককেই। তাদের এই বেপরোয়া চলাচলে রীতিমতো আতঙ্কে যাত্রী সাধারণ। অধিকাংশ ক্ষেত্রে বাড়তি ভাড়া আদায়ের ও অভিযোগ উঠছে।

কতিপয় সিএনজি চালকের সাথে কথা বলে জানা গেছে, হাইওয়ে পুলিশ থানায় ফিরলেও মহাসড়কে তাদের চলাচলে কোনো বাধা না থাকায় বিপুল সংখ্যক সিএনজি অটোরিকশার এই বেপরোয়া চলাচল।

প্রতিদিন সড়কে চলছে বিপদজনক প্রতিযোগিতা।

শুক্রবার ২৩ আগষ্ট, মাধবপুরের বেলঘর নামক এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে দেখা যায়, একটি সিএনজি বেপরোয়া গতিতে এসে আরেকটি সিএনজি কে পিছন থেকে ধাক্কা মেরে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি প্রাইভেট কারে র উপরে পড়ে। এতে প্রাইভেট কারটির এক পাশ দুমড়ে মুচরে যায়। যদিও এতে হতাহতের কোনো খবর পাওয়া যায় নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/