• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের

খুলনার মানিকতলা খাদ্য গুদাম ওয়ার্কার্স ইউনিয়ন এর সভাপতি শাহাদত মিনার সন্ত্রাসী কর্মকান্ডের বিরূদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন

আলমগীর খান, দৌলতপুর(খুলনা) প্রতিনিধি / ২১৭ Time View
Update : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

 

খুলনার দৌলতপুর থানাধীন খুলনা-যশোর মহাসড়ক সংলগ্ন মানিকতলা খাদ্যগুদামের সামনে গতকাল সকাল ১১ ঘটিকার সময় ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মানিকতলা খাদ্য গুদাম ওয়ার্কার্স ইউনিয়ন (কেএলএন-৭৭) এর সভাপতি শাহাদাত হোসেন মিনার অত্যাচারী, নির্যাতনকারী, জুয়ারী, ভূমিদস্যু, মাদক কারবারী ও সন্ত্রাসী কার্যক্রম হতে সকলের মুক্তির লক্ষ্যে প্রতিবাদ, মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়।

 

খাদ্যগুদামে কর্মরত শ্রমিকেরা জানান, মানিকতলা খাদ্য গুদাম ওয়ার্কার্স ইউনিয়ন এর সভাপতি শাহাদৎ হোসেন মিনা আওয়ামী লীগ এর শাসনামলে আমাদের ইউনিয়ন নির্বাচনে কারচুপির মাধ্যমে ক্ষমতা দখল করে রেখেছিলো। শ্রমিকদের উপর চালিয়েছিলো জুলুম-নির্যাতন, কিন্তু আওয়ামী সরকার পতনের পর সে গা ঢাকা দেয়। তবে বর্তমানে সে আবার সন্ত্রাস-নৈরাজ্য তৈরী করে খাদ্য গুদামের দখল নেবার জন্য পায়তারা করছে এবং আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিচ্ছে। তার ছিলো নিজস্ব সন্ত্রাসী বাহিনী এবং এই সন্ত্রাসী বাহিনীর দ্বারা সে এই এলাকায় সন্ত্রাসীর রাজত্ব কায়েম করে রেখেছিলো। আমাদের শ্রমিকদের মালামাল বহনে সে প্রতিটনে আমাদেরকে ১৬ টাকা কম দিতো যেটা আমরা এখন আওয়ামী সরকার পতনের ও তার পলায়নের পর পাচ্ছি। বর্তমানে আমরা আমাদের শ্রমের সঠিক মজুরী পাচ্ছি। সে আমাদের শ্রমিকদের দিয়ে শ্রমিকের উপর অত্যাচার চালাতো, এমনকি তার সন্ত্রাসী বাহিনী দিয়ে বাড়িতে পর্যন্ত এসে আমাদের মারধর করতো। আমরা প্রশাসনের কাছে তার সঠিক আইনগত বিচার চাই। আমরা আমাদের এলাকার পরিবেশ শান্ত ও সন্ত্রাস মুক্ত রাখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। অনতিবিলম্বে এই সন্ত্রাস, চাদাবাজ ও মাদক বিক্রেতাদের গ্রেফতারের দাবী জানাই।

 

উক্ত ভূমিদস্যূরা আওয়ামী সরকারের ক্ষমতা ব্যবহার করে ৩৫৪ পরিবারের বসবাসকারী একটি মাঠ দখল করে বাড়ী-ঘর ভেঙ্গে সেখানে বুলডোজার চালিয়ে অধ্যাপক আবু সুফিয়ান কালোনী বানিয়েছে। আমরা আমদের বসবাসরত জায়গা ফিরে পেতে চাই। আমরা ঐ সমস্ত ভূমিদস্যুদের বিচার চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/