• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম

গুলিবিদ্ধ নাঈম বিনা চিকিৎসায় বিছানায় কাতরাচ্ছে

Reporter Name / ১২২ Time View
Update : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে নাঈম ভান্ডারিয়ায় বিনা চিকিৎসায় বিছানায় কাতরাচ্ছে। গত ৫ আগস্ট পুলিশের ছররা গুলিতে তার ডান পা ঝাঁঝড়া হয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জায়গা না হওয়ায় তাৎক্ষণিকভাবে সাধারণ ছাত্ররা তাকে রাজধানীর সুগন্ধা হাসপাতালে ভর্তি করে এবং নিজেরাই দুই ব্যাগ রক্ত দিয়ে তাকে বাঁচিয়ে তোলেন। ১৫০টির মতো ছররার গুলি তার শরীর থেকে বের করা হয়।

দুই দিন পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অর্থাভাবে রাজধানীতে চিকিৎসা করাতে না পেরে তার স্বজনরা তাকে গত ৮ আগস্ট বাড়িতে নিয়ে যান। বর্তমানে নাঈম ভান্ডারিয়া উপজেলার লক্ষ্মীপুরা মহল্লার বটতলা সংলগ্ন তার নিজ বাড়িতে প্রচণ্ড যন্ত্রণায় এবং শ্বাসকষ্ট নিয়ে বিছানায় কাতরাচ্ছে।

 

তার বড় ভাই ফিরোজ সিকদার জানান, অর্থাভাবে তাকে হাসপাতালে রেখে চিকিৎসা করাতে পাড়ছেন না। চিকিৎসক বলেছেন, তার শরীরে এখনও অনেক সররা গুলির গুঁড়া রয়েছে। সব বের করতে গেলে তা ডান পা দিয়ে আর কাজ হবে না। বর্তমানে তার উন্নত চিকিৎসা প্রয়োজন। তার ভাইকে নিয়ে তিনি এখন কোথায় যাবেন? তার শিক্ষকসহ স্থানীয় তাকে দেখতে অনেকেই বাড়িতে যান এ সময় সমবেদনা জানানো ছাড়া কারোর কিছুই করার নেই বলে জানান। আহত নাঈমের স্বজনরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দাবি, একটি তাজা প্রাণ ঝড়ে যাওয়ার পূর্বে সরকারি সহায়তায় তার চিকিৎসার ভার নেওয়া হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/