• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

বিরলের ধামইর ইউনিয়নে সুযোগ সন্ধানীরা দু’টি পৃথক স্থানে হামলা চালিয়েছে

Reporter Name / ১৩২ Time View
Update : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

বিরলের ধামইর ইউনিয়নে চলমান ছাত্র আন্দোলন ও বিজয় লাভের পর সুযোগ সন্ধানীরা দু’টি পৃথক পৃথক হামলা চালিয়ে জনগণের জানমালের ক্ষতি সাধনের গুরুতর অভিযোগ উঠেছে। পিপল্লা ধুকুরঝাড়ী বাজারে অবস্থিত সমাজ প্রগতি পরিষদ (এসপিপি) এর জমি ও পিপল্লা নতুনপাড়ায় আদিবাসীদের জমি নিজের দাবি করে পৃথক পৃথক হামলা চালানো হয়। হামলায় এসপিপি অফিসের দেয়াল ভাঙ্গা, আম বাগানের গাছ কর্তন ও পিপল্লা নতুনপাড়ায় আদিবাসীদের বসবাসের ঘরের টিনের চালা তুলে ফেলে ব্যাপক লুটপাট এর অভিযোগ করেন ভূক্তভোগীরা। পিপল্লা নতুনপাড়ায় আদিবাসীদের ২৫-৩০ টি পরিবারের সদস্যরা জানান তাদের বাড়ী-ঘরের জমি নিজেদের দাবি করে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অর্ধশতাধিক ব্যক্তি ঘরের টিনের চালা তুলে ফেলে ব্যাপক লুটপাট শুরু করেন। আতংকে সকলে দিক বিদিক ছুটোছুটি করলে আদিবাসীদের ঘর-বাড়ী ছেড়ে জায়গা ফাঁকা করে পালানোর হুমকী প্রদান করা হয়। সংবাদ পেয়ে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, ধামইর ইউনিয়ন বিএনপি’র সভাপতি লাইছুর রহমান, সাধারণ সম্পাদক তোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, যুবদল নেতা তরিকুল ইসলাম, ছাত্রদলের সভাপতি আরাফাত হোসেনসহ আরও অনেকে আদিবাসিপাড়ায় উপস্থিত হয়ে সকলের জানমালের নিরাপত্তা প্রদানে সার্বিক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।
অপরদিকে, সমাজ প্রগতি পরিষদ (এসপিপি) এর কেয়ারটেকার আরিফ হোসেন জানান, প্রতিষ্ঠানের সাইনবোর্ড তুলে ফেলে সীমানা প্রাচীর ভেঙ্গে কতিপয় ব্যক্তি ভিতরে প্রবেশ করে আমবাগানের গাছ কাটতে থাকে। তিনি তাৎক্ষণিক মোবাইল ফোনে সমাজ প্রগতি পরিষদ (এসপিপি) এর নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম অরুকে বিষয়টি অবগত করেন। কিছুক্ষণ পর স্থানীয়রা এগিয়ে এলে সুযোগ সন্ধানীরা পালিয়ে যায়। পরে বিএনপি’র নেতৃবৃন্দ এসে কোন প্রকার অরাজকতা বরদাশত করা হবে না এবং জনগণের জানমালের নিরাপত্তায় নেতাকর্মীবৃন্দ সজাগ রয়েছেন বলে জানান।

মোঃ মুসলিম হক বিরল দিনাজপুর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/