• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের

সন্দ্বীপে  ২৪ ঘণ্টায় ভারী বৃষ্ঠিপাতে নিম্ন অঞ্চল প্লাবিত 

মো:জাহিদুল ইসলাম শিহাব , সন্দ্বীপ উপজেলা প্রতিনিধি / ১৫৯ Time View
Update : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে সন্দ্বীপে শুক্রবার সন্ধ্যা ৬ পর্যন্ত ৭৯ মিলিমিটার মুষলধারে বৃষ্টি পাত রেকর্ড চলছে।

 

শুক্রবার সন্ধ্যা ৭ টা  এসব তথ্য জানান সন্দ্বীপ আবহাওয়া অফিসের বি. এম নুরুল আলম।

 

 

এদিকে টানা দুই দিনের ভারী বৃষ্টির কারণে সন্দ্বীপের  বেশ কয়েকটি সড়ক পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে গুপ্তছড়া সড়ক, খন্তার হাটের পাশে শিল্পী কাশেম সড়ক, সন্দ্বীপ আনন্দ পাঠশালার স্কুলের সড়ক,বাউরিয়া কালাপানিয়া সংযোগ সড়ক, কালাপানিয়া  স্কুল  সড়ক  সহ পৌরসভার বিভিন্ন  এলাকার সড়কে পানি উঠেছে  । স্থানীয় বাসিন্দাদের অসচেতনতার কারণে ড্রেনের মধ্যে ময়লা-আবর্জনা জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

 

দক্ষিণ মগধরা চরকাছিয়াপাড়, দক্ষিণ পূর্ব সারিকাইত,উওরে আমানউল্লাহ, দীর্ঘাপাড় নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। এলাকায় টানা বৃষ্টিপাতে সড়কে পানি জমে আছে। বৃষ্টি কমলে পানি কিছুটা হ্রাস পায়। আবার বৃষ্টি হলে একই অবস্থা।

 

শুক্রবার  সকাল ১০টা থেকে ১১টার পরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলো খুলেছে। প্রয়োজন ছাড়া লোকজন বাসা থেকে বের হয় না । বৃষ্টির কারণে দিন মজুর ও শ্রমিকদের  কাজ বন্ধ হয়ে আছে।

 

সন্দ্বীপ আবহাওয়া অফিসের বি.এম নুরুল আলম বলেন আগামীকাল ও মাঝারি ধরনের বৃষ্টি পাত অব্যাহত থাকতে পারে।

 

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার কাছে বৃষ্টিপাতে জনসাধারণের  পানি বন্ধী হওয়া নিয়ে জানতে চাইলে তিনি জানান পানি বন্ধী হওয়ার কোন খবর পাইনি পেলে সহযোগিতা করা হবে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/