• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

খুলনায় ৩ টি আগ্নেয়াস্ত্র,৬ রাউন্ড গুলি এবং ২ টি খোসাসহ যুবলীগ নেতা আরিফ হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

Reporter Name / ১৩৪ Time View
Update : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

গত ২৯ জুলাই সোমবার দুপুর আনুমানিক ৩ ঘটিকায় আড়ংঘাটা থানা পুলিশের অভিযানে ৩ টি আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড গুলি এবং ২ টি গুলির খোসাসহ যুবলীগ নেতা ও সাবেক মেম্বার আরিফ হত্যায় জড়িত ২ জন আসামিকে গ্রেফতার করে।

 

উল্লেখ্য যে, গত ২৪ জুন রাত সোয়া ১১ টায় যোগীপোল ইউনিয়নের সাবেক মেম্বার আরিফ বাড়ির বাইরে গেটে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলার সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মোটর সাইকেলযোগে এসে তাকে গুলি করে হত্যা করে। এই ঘটনায় আরিফের পিতা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে এজাহার দায়ের করেন। আড়ংঘাটা থানার মামলা নং-১০, তারিখ-২৫/০৬/২০২৪ , ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়। উক্ত ঘটনায় হত্যার কারণ অনুসন্ধান এবং হত্যাকান্ডে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষে থানা এবং গোয়েন্দা পুলিশের সমন্বয়ে একটি চৌকস তদন্ত টিম গঠন করে হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত ১ জন আসামীকে বিদেশী পিস্তলসহ গ্রেফতার করে। উক্ত মামলায় পরবর্তীতে আরো ২ জন আসামীকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতাকৃত আসামীরা হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ও বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তাদের স্বীকারোক্তি ও প্রদত্ত তথ্যর ভিত্তিতে আড়ংঘাটা থানা পুলিশ মোঃ রিয়াদ সানা(১৯), পিতা-মিল্টন সানা, ল্যাবরেটরী মোড়, আাড়ংঘাটা, খুলনা কে গ্রেফতার করে। রিয়াদ সানাকে গ্রেফতারের পর নিবিড় জিজ্ঞাসাবাদে সে নিজেও আরিফ মেম্বর হত্যাকান্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার বন্ধু মোঃ বোরহান উদ্দিনও উক্ত হত্যাকান্ডে ঘটনায় জড়িত বলে জানায়, তার হেফাজতে কয়েকটি আগ্নেয়াস্ত্র এবং গুলি আছে মর্মে স্বীকার করে। রিয়াদ সানার তথ্য মোতাবেক আড়ংঘাটা থানা পুলিশের একটি চৌকস টিম নগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা গোলকধাম মোড় এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৮ জুলাই দিবাগত রাত অর্থাৎ ২৯/০৭/২০২৪ রাতে আসামী বোরহান উদ্দিন (১৯), পিতা মোঃ শামিম মোড়ল, মহেশ্বরপাশা গোলকধাম মোড়, থানা-দৌলতপুর, খুলনা কে তার নিজ বাসা থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি আছে মর্মে স্বীকার করে। তাৎক্ষনিক অভিযানে তার বাসার ২য় তলার একটি ট্রাংকের মধ্যে কাপড়ের তৈরি ব্যাগের ভিতর থেকে ০১ টি কাটা বন্দুক, ০১ টি ম্যাগজিনসহ বিদেশি পিস্তল, ১ টি ওয়ান শ্যুটার গান, ৬ রাউন্ড গুলি এবং ২ টি খালি খোসা আসামীর নিজ হাতে বের করে দিলে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে অস্ত্র ও গুলি এবং আসামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে হত্যা মামলার পাশাপাশি দৌলতপুর থানায় অস্ত্র আইনেও মামলা রুজু করা হয়েছে যা মামলা নং-২৪, ২৯/০৭/২০২৪ খ্রি:, ধারা-১৮৭৮ সালের দি আর্মস এ্যাক্ট এর ১৯ এ।

অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/