• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

ধানমন্ডির বসিলায় ওয়েস্ট হাউজিংয়ে বিনা নোটিশে ১৭ টি পরিবারকে উচ্ছেদ

Reporter Name / ৫৩৭ Time View
Update : সোমবার, ৬ মে, ২০২৪

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পশ্চিম ধানমন্ডির বসিলা এলাকায় ১৭ টি পরিবারকে বিনা নোটিশে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। গতকাল সোমবার রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে ক্ষতিগ্রস্তরা এই অভিযোগ করেন।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের পক্ষে আবুল হোসেন ও মনি অভিযোগ করেন, বসিলায় ওয়েস্ট ধানমন্ডি হাউজিংয়ে বি-ব্লকে ৮ নম্বর রোডে ১২৪/৩৪/এ এবং ১২৪/৮১ নম্বর হোল্ডিংয়ে তারা বসবাস করেন। গত ২৫ এপ্রিল বেলা ১১ টার দিকে হঠাৎ করে রুপালী ব্যাংক মতিঝিল কর্পোরেট শাখার নেতৃত্বে পুলিশসহ একদল লোক সেখানে গিয়ে ব্যাংকের বন্ধকী ঋণের সম্পত্তি দাবি করে তাদের বাড়িতে উচ্ছেদ অভিযান শুরু করে। এসময় দুুটি বাড়িতে বসবাসরত ১৭টি পরিবার ও তাদের বাসার মালামাল তছনছ করে। সবাইকে জোর করে বাড়ি থেকে বের করে দেয়। এসময় তারা বাধা দিলে তাদের আদালতে যেতে বলা হয়।
তাদের দাবি বিনা নোটিশে এবং ভুল ঠিকানায় এসে তাদের উচ্ছেদ করা হয়েছে। অর্থ্যাৎ ব্যাংকের বন্ধকী ঋণের সম্পত্তি বলে তাদের উচ্ছেদ করা হলেও মূলত ক্ষতিগ্রস্ত কেউই ব্যাংক থেকে ঋণ নেননি।
এ অবস্থায় ২ টি বাড়ির মালিক-ভাড়াটিয়াসহ ১৭টি পরিবার বিনা কারণে উচ্ছেদের কবলে পড়ে পথে বসেছেন। এ অবস্থায় তারা প্রশাসন ও সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/