• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
হলিধানী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীর বাড়ির গেটের সামনে আতসবাজি বিস্ফোরণ ডিম, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার, ফার্মেসী, বেকারী এবং হোটেল-রেস্তোরাঁয় দেশব্যাপী অভিযান ৩১ জেলায় ৮০ টি প্রতিষ্ঠানকে ৮ লাখ ৭১ হাজার টাকা জরিমানা অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু, রোধে পদক্ষেপ নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুপারির পাওনা টাকা নিয়ে বিরোধ, হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বিরলে চেয়ারম্যান পদপ্রার্থী মমিনুর রহমান (মনু) দোয়া ও সমর্থন কামনা জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু করল ডিএসসিসি মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণার দায়ে চাঁদ ট্রাভেলস নামে ভুয়া ট্রাভেল এজেন্সি মালিকের ১৫ দিনের কারাদণ্ড, ১৪টি পাসপোর্ট জব্দ নবীনগরে গাছ কাটার প্রতিবাদ করায় মা ও দুই মেয়েকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ, লুটের দাবি বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কর্মসংস্থানের চাহিদাভিত্তিক শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্বারোপ করতে হবে- শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নগরবাথান বাজারে প্রথমবারের মতো দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

সুপারির পাওনা টাকা নিয়ে বিরোধ, হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

মো. শামীম হোসাইন: / ৪ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

মো. শামীম হোসাইন: পিরোজপুরের নেছারাবাদে সুপারি বিক্রির পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হাসানুর রহমান অপু (৩৬) হত্যা মামলায় প্রধান আসামি শেখ রুম্মান হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মামলার অপর দুই আসামিকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে খালাস দিয়েছেন আদালত।
সোমবার ( ২৩ নভেম্বর) দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৪ অক্টোবর রাতে সুপারি বিক্রির পাওনা টাকা দেওয়ার কথা বলে নেছারাবাদের সেহাঙ্গল গ্রামের সুপারি ব্যবসায়ী হাসানুর রহমান অপুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান শেখ রুম্মান হোসেন। এরপর থেকে নিখোঁজ ছিলেন অপু। তিন দিন পর রুম্মানের নির্মাণাধীন বসতঘরের পাশের একটি খড়ের গাদার নিচে মাটিচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের বোন সুমাইয়া আক্তার বাদী হয়ে নেছারাবাদ থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত।
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আকন বলেন, ‘আলোচিত এ হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/