• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
হলিধানী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীর বাড়ির গেটের সামনে আতসবাজি বিস্ফোরণ ডিম, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার, ফার্মেসী, বেকারী এবং হোটেল-রেস্তোরাঁয় দেশব্যাপী অভিযান ৩১ জেলায় ৮০ টি প্রতিষ্ঠানকে ৮ লাখ ৭১ হাজার টাকা জরিমানা অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু, রোধে পদক্ষেপ নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুপারির পাওনা টাকা নিয়ে বিরোধ, হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বিরলে চেয়ারম্যান পদপ্রার্থী মমিনুর রহমান (মনু) দোয়া ও সমর্থন কামনা জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু করল ডিএসসিসি মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণার দায়ে চাঁদ ট্রাভেলস নামে ভুয়া ট্রাভেল এজেন্সি মালিকের ১৫ দিনের কারাদণ্ড, ১৪টি পাসপোর্ট জব্দ নবীনগরে গাছ কাটার প্রতিবাদ করায় মা ও দুই মেয়েকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ, লুটের দাবি বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কর্মসংস্থানের চাহিদাভিত্তিক শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্বারোপ করতে হবে- শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নগরবাথান বাজারে প্রথমবারের মতো দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণার দায়ে চাঁদ ট্রাভেলস নামে ভুয়া ট্রাভেল এজেন্সি মালিকের ১৫ দিনের কারাদণ্ড, ১৪টি পাসপোর্ট জব্দ

নিজস্ব প্রতিবেদক ;  / ৪ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগে এইচ এম জসিম উদ্দিন চাঁদ নামে এক প্রতারককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ (সোমবার) রাজধানীর পুরানা পল্টনের ৮৭ নম্বর ঠিকানায় অবস্থিত ‘পল্টন টাওয়ার’-এ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজের নেতৃত্বে পরিচালিত এক মোবাইল কোর্ট অভিযানে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দেখা যায়, দণ্ডপ্রাপ্ত এইচ এম জসিম উদ্দিন চাঁদ ‘চাঁদ ট্রাভেলস’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করলেও অভিযানের সময় প্রতিষ্ঠানটির কোনো বৈধ নিবন্ধন বা লাইসেন্স দেখাতে পারেননি। এছাড়া তিনি ‘পৃথিলা ইন্টারন্যাশনাল’ নামের এক রিক্রুটিং এজেন্সির নাম ব্যবহার করেও বিদেশগামী কর্মীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়াসহ নানাভাবে প্রতারণা করে আসছিলেন। অভিযানকালে ঘটনাস্থল থেকে মালয়েশিয়াগামী কর্মীদের ১৪টি পাসপোর্ট জব্দ করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

অভিবাসন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রতারণা রোধে মন্ত্রণালয়ের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশে কর্মী প্রেরণের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি সাধারণ মানুষের সাথে প্রতারণা করে, তবে তাদের প্রতি মন্ত্রণালয়ের অবস্থান সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’। আমাদের লক্ষ্য হলো নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা। নিরীহ মানুষদের সর্বস্বান্ত করে যারা অবৈধভাবে অর্থ উপার্জনের চেষ্টা করছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। যারাই এ ধরনের প্রতারণার সাথে যুক্ত থাকবে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

তিনি বিদেশগামী কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, বিদেশে যাওয়ার পূর্বে অবশ্যই সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি বা প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করে নেবেন। কোনো দালাল বা অনিবন্ধিত প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন করে প্রতারিত হবেন না।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে,প্রতারক চক্র নির্মূলে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/