• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে স্কুলছাত্রীকে কলাবাগানে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা বিরলের দ্বিতল ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে সাত বছর বয়সী শিশুর মৃত্যু সরকারের কার্যক্রম ও অর্জন নিয়ে তথ্য উপদেষ্টার সাপ্তাহিক প্রেস ব্রিফিং ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে, প্রাইমারি হেলথ হাব হচ্ছে কমিউনিটি ক্লিনিক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত কর্মপরিকল্পনা চূড়ান্তের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষার রূপান্তরে ১৫ বছর মেয়াদি জাতীয় কৌশলগত রূপরেখা প্রণয়নের আহ্বান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সুপারি-কলা নেওয়ার অভিযোগে ৭৫ বছরের বৃদ্ধকে শিকলবন্দি করে গ্রাম ঘোরানোর অভিযোগ ফিজিতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বৃদ্ধি ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে ফিজির হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ তুরাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেফতার বিএনপি সরকার দায়িত্ব নেযার পর গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি : তথ্য প্রতিমন্ত্রী

দেবিদ্বারে স্কুলছাত্রীকে কলাবাগানে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ৩ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ)কুমিল্লার দেবিদ্বারে ১০ বছর বয়সী চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার সকালে দেবিদ্বার পৌরসভার বারেরা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মো. সুলতান মিয়া (৪২)-এর বিরুদ্ধে শিশুটির বাবা দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে ৩৩ নম্বর বারেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান করছিল শিশুটি। এ সময় প্রতিবেশী সুলতান মিয়া তাকে বিদ্যালয়সংলগ্ন একটি কলাবাগানে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় প্রতিবেশী শাহিনা আক্তার ঘটনাটি দেখতে পেয়ে এগিয়ে এলে অভিযুক্ত শিশুটিকে ছেড়ে দ্রুত পালিয়ে যান। পরে শিশুটি বিদ্যালয়ে গিয়ে কান্নাকাটি শুরু করলে প্রধান শিক্ষক আজিজা সুলতানাসহ বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা বিষয়টি জানতে পারেন।
শিশুটির বাবার অভিযোগ, ঘটনার বিচার চাইতে গেলে অভিযুক্তের পক্ষ থেকে তাদের হুমকি দেওয়া হচ্ছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর কাজী মনিরুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযুক্ত ব্যক্তি শিশুটির চাচা হন। ঘটনার পর তিনি পালিয়ে যাওয়ায় শিশুটির বাবাকে আইনি আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অভিযুক্ত সুলতান মিয়া পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় তার বাবার কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/