• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে স্কুলছাত্রীকে কলাবাগানে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা বিরলের দ্বিতল ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে সাত বছর বয়সী শিশুর মৃত্যু সরকারের কার্যক্রম ও অর্জন নিয়ে তথ্য উপদেষ্টার সাপ্তাহিক প্রেস ব্রিফিং ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে, প্রাইমারি হেলথ হাব হচ্ছে কমিউনিটি ক্লিনিক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত কর্মপরিকল্পনা চূড়ান্তের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষার রূপান্তরে ১৫ বছর মেয়াদি জাতীয় কৌশলগত রূপরেখা প্রণয়নের আহ্বান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সুপারি-কলা নেওয়ার অভিযোগে ৭৫ বছরের বৃদ্ধকে শিকলবন্দি করে গ্রাম ঘোরানোর অভিযোগ ফিজিতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বৃদ্ধি ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে ফিজির হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ তুরাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেফতার বিএনপি সরকার দায়িত্ব নেযার পর গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি : তথ্য প্রতিমন্ত্রী

এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত কর্মপরিকল্পনা চূড়ান্তের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

মোঃ দেলোয়ার হোসেন / ৩ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬: ৩৫ লাখ ডলারের প্রকল্পে গুরুত্ব পাচ্ছে এআইভিত্তিক মার্কেট ইন্টেলিজেন্স, প্রক্রিয়াজাত খাদ্যশিল্প ওবিশ্ববাজারে রপ্তানি সম্প্রসারণ
 
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এবং বাংলাদেশের রপ্তানি ও বাণিজ্য সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত কর্মপরিকল্পনা চূড়ান্তকরার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
 
মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব বাণিজ্য সংস্থার(ডব্লিউটিও) ‘এনহ্যান্সড ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক (ইআইএফ)-ফেজ থ্রি’ প্রকল্পের আওতায় প্রণীত খসড়াকান্ট্রি প্রোগ্রাম ডকুমেন্ট (সিপিডি) চূড়ান্তকরণবিষয়ক সভায় তিনি এ নির্দেশনা দেন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। প্রধান অতিথিহিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
 
সভায় জানানো হয়, এলডিসি উত্তরণ-পরবর্তী বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলা ও দেশের প্রতিযোগিতাসক্ষমতা বাড়াতে তিন বছর মেয়াদি এ প্রকল্পের আওতায় সাড়ে ৩ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ৩৫ লাখডলার) তহবিল ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ২.৫ মিলিয়ন ডলার সাতটি অগ্রাধিকারখাতে ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।
 
সভায় ডব্লিউটিও সেলের সাবেক মহাপরিচালক ও অতিরিক্ত সচিব হাফিজুর রহমান খসড়া সিপিডির ওপরএকটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা  করেন। এতে দেশের বাণিজ্য ও রপ্তানি খাতের আধুনিকায়নে বেশ কিছুগুরুত্বপূর্ণ উদ্যোগের প্রস্তাব করা হয়।
 
প্রস্তাবিত উদ্যোগের মধ্যে রয়েছে রিয়েল-টাইমে আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ ও পূর্বাভাস দিতে কৃত্রিমবুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ‘মার্কেট ইন্টেলিজেন্স সিস্টেম’ গড়ে তোলা, প্রক্রিয়াজাত খাদ্যশিল্পের সক্ষমতা বৃদ্ধি, ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশনকমিটির কার্যক্রম আরও শক্তিশালী করা।
 
এ ছাড়া পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) সংক্রান্ত কমপ্লায়েন্স ফ্রেমওয়ার্ক তৈরি, কার্বন মার্কেটপলিসি প্রণয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় বাংলাদেশের দক্ষতা বাড়াতে সরকারি কর্মকর্তা ওসংশ্লিষ্ট বেসরকারি ব্যক্তিবর্গের প্রশিক্ষণের বিষয়টি সভায় বিস্তারিত আলোচনা হয়।
 
বাণিজ্যমন্ত্রী বলেন, এলডিসি উত্তরণ-পরবর্তী সময়ে বাংলাদেশের বাণিজ্য ও রপ্তানি খাতকে আরও সক্ষম ও প্রতিযোগিতামূলক করে তুলতে প্রস্তাবিত উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবমন্ত্রণালয় ও দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করে দ্রুততম সময়ে খসড়া কর্মপরিকল্পনাটি চূড়ান্ত করেপ্রকল্প প্রণয়ন করতে হবে।
 
সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রকল্পসংশ্লিষ্ট প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/