• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তেজগাঁও রেলস্টেশন ও কারওয়ান বাজারে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ দ্বিতীয় জুনিয়র জাতীয় কারাতে প্রতিযোগিতা ২০২৬: ঢাকার পথে কুমিল্লা জেলা দল পিরোজপুরে পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় মানিক পশারীর দাফন সম্পন্ন বিরলে স্বপরিবারে নদী পারাপারের সময় এক আলু চাষীর পানিতে ডুবে মৃত্যু; দুই নাতি ও স্ত্রীকে জীবীত উদ্ধার কলারোয়া থানা পুলিশের অভিযানে ৩ জন আসামী গ্রেফতার সাঈদীর মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফনে বাধার অভিযোগ, পুলিশ লাইন্সে গার্ড অব অনার রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা ও মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক দিনাজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত ১০১ সদস্যের কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ৬ জন গ্রেফতার এমপির রাজনৈতিক বক্তব্যে ইউএনওর করতালি ও বিতর্কিত মন্তব্য-ফেসবুকে সমালোচনার ঝড়

বিরলে স্বপরিবারে নদী পারাপারের সময় এক আলু চাষীর পানিতে ডুবে মৃত্যু; দুই নাতি ও স্ত্রীকে জীবীত উদ্ধার

মুসলিম হক বিরল, (দিনাজপুর) / ৮ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

মুসলিম হক বিরল, (দিনাজপুর) দিনাজপুরের বিরলে পূনর্ভবা নদী স্বপরিবারে পারাপারের সময় এক আলু চাষীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। দুই নাতি ও তাঁর স্ত্রীকে জীবীত উদ্ধার করেছে এলাকাবাসী। রোববার (২৫ অক্টোবর ২০২৬) সকাল ৯টার দিকে বিরল উপজেলার ১১ নং পলাশবাড়ী ইউনিয়নের বুজুরুক বসন্তপুর ও দিনাজপুর সদর উপজেলার ০৯ নং আস্করপুকুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা যাওয়ার এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আলুচাষী আফজাল হোসেন (৫৫) এর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ইসমতারা বেগম (৪৮) এবং দুই (নাতি) মেয়ের ছেলে আলিফ (৮) ও ছেলের ছেলে সিয়াফ (৫)।
স্থানীয়রা জানায়, ডিঙি নৌকায় করে ফেরার পথে পূনর্ভবা নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় আফজাল হোসেন তাঁর দুই নাতিকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেন। তিনি দুই নাতিকে আগলে ধরে রাখেন, যাতে তারা পানিতে ডুবে না যায়। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। তাঁদের সহযোগিতায় দুই নাতি ও তাঁর স্ত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে দুই নাতিকে বাঁচানোর প্রাণপণ চেষ্টার একপর্যায়ে পানিতে ডুবে যান আফজাল হোসেন। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দিনাজপুর ইউনিটের সিনিয়র অফিসার ওবায়দুর রহমান এর নির্দেশনায় ফায়ার ফাইটার কাম ডুবুরী মোঃ খাদেমুল ইসলাম ও ফিরোজ জামান ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেন। প্রায় ৪৫ মিনিট উদ্ধার কাজ পরিচালনা করে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং পানি হতে লাশ উত্তোলন করতে সক্ষম হোন।
নিজের জীবনের মায়া ত্যাগ করে দুই নাতিকে রক্ষার আফজাল হোসেন এর প্রানপণ চেষ্টার ঘটনা এলাকায় শোকের আবহ সৃষ্টি করেছে। পরিবারের সদস্যদের বাঁচাতে তাঁর শেষ মুহূর্তের লড়াই এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছে। বিকালে এ রিপোর্ট লেখাকালীন পরবর্তী আইনানুগ কার্যক্রম শেষে পারিবারিকভাবে জানাযা ও লাশ দাফনের প্রস্তুতি চলছিল।
স্থানীয়রা আরো জানান, ইতিপূর্বে ফায়ারসার্ভিস এর ডুবুরীদল রংপুর থেকে আসতে সময় লাগতো অনেক। আর এখন দিনাজপুরেই ডুবুরী থাকায় স্বল্প সময়েই উনাদের উদ্ধার তৎপরতা প্রশংসনীয়। আমরা চাই উপজেলা পর্যায়ে দুয়েকজন ডুবুরী রাখার ব্যবস্থা গ্রহণ করা হউক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/