• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের ‘দুই টাকায় হাসি’ কর্মসূচির ২৪তম পর্ব অনুষ্ঠিত

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি— / ১৪৬ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

ঝিনাইদহে মানবিক সেবায় ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে প্রশংসা কুড়াচ্ছে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠন। ২০২০ সাল থেকে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ধারাবাহিকভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে শুরু হয় তাদের অন্যতম মানবিক উদ্যোগ ‘দুই টাকায় হাসি’ কর্মসূচি, যা স্বল্প আয়ের মানুষের জন্য আশার প্রতীক হয়ে উঠেছে।

এই কর্মসূচির আওতায় এতিম, পথশিশু, দুস্থ, অসহায় ও শ্রমজীবী মানুষের জন্য মাত্র দুই টাকার বিনিময়ে এক বেলা মানসম্মত ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হচ্ছে। খাবার পরিবেশনের পাশাপাশি উপকারভোগীদের প্রতি সম্মান, মানবিকতা ও সৌজন্যবোধ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছে সংগঠন কর্তৃপক্ষ।

এরই অংশ হিসেবে শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) ঝিনাইদহ শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ‘দুই টাকায় হাসি’ কর্মসূচির ২৪তম আয়োজন। এদিন প্রায় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে দুপুরের খাবার হিসেবে গোশত, ডাল, ডিম ও ভাত পরিবেশন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ, ‘দুই টাকায় হাসি’ পরিচালনা কমিটির সমন্বয়ক শামীম রেজা, অর্থ বিষয়ক সমন্বয়ক মোঃ মনিরুল ইসলাম, সহ-সমন্বয়ক শাহেদ মাহমুদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্য ও স্বেচ্ছাসেবীরা। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীরা মানবিক এই উদ্যোগে সহযোগিতা করেন।

প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ বলেন, “আমরা বিশ্বাস করি ক্ষুধা কোনো অপরাধ নয়। ‘দুই টাকায় হাসি’ কর্মসূচির মাধ্যমে মানুষের মৌলিক চাহিদা পূরণে সামান্য হলেও ভূমিকা রাখতে চাই। মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।”

সংগঠন সূত্রে জানা গেছে, দাতা ও স্বেচ্ছাসেবীদের সম্মিলিত প্রচেষ্টায় কর্মসূচিটি নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে এই কার্যক্রম চালু করে অধিকসংখ্যক অসহায় মানুষের কাছে পৌঁছানোর পরিকল্পনার কথাও জানিয়েছে সংগঠনটি।

মানবিক এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। একই সঙ্গে সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এ ধরনের মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/