• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুমিল্লা মহানগরীর ১৩নং ওয়ার্ডে সামাজিক অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতি দেবিদ্বারে নানীকে দেখতে এসে ট্রাকচাপায় প্রাণ গেল আরমানের, শেষ দেখাটাও হলো না এসআরবি’র অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা ও ওয়াকিটকিসহ আটক ১ দিনাজপুর জেলা তাঁতীদলের সহ-সভাপতি হলেন বিরলের লুৎফর রহমান ​উচ্ছেদকৃত মাদকের আড্ডায় ১ মাসের মধ্যে হবে খেলার মাঠঃ ডিএসসিসি প্রশাসক কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী মা নেই, বাবাও নেই—অর্থাভাবে থমকে আছে সাড়ে চার বছরের শিশুর চিকিৎসা ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ফ্যাসিস্টদের বিচার আগে-এরপর জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পীকার আইটিইউসি ও আইওই-এর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাথে শ্রম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ; শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

নবীনগরে ভাড়া বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: / ৫৬ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার কলেজপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৩ লাখ ৮০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন সনিয়া আক্তার (৩২) নামে এক নারী।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, সনিয়া আক্তার ও তাঁর স্বামী নাজমুল হাসান (প্রবাসী) নবীনগর পৌরসভার কলেজপাড়া এলাকায় গোলাম মোস্তফার চারতলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকেন। গত ৬ অক্টোবর সন্ধ্যার দিকে সনিয়া আক্তার পাশের একটি ভবনে তাঁর বোনের বাসায় যান। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নিজ বাসায় ফিরে তিনি ঘরের দরজা খোলা এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান।
পরে ঘরে রাখা নগদ ৩০ হাজার টাকা এবং প্রায় দেড় ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা, পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, চোরেরা দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে এসব মালামাল নিয়ে গেছে।
ঘটনার পর ভবনের মালিক ও অন্যান্য ভাড়াটিয়াদের বিষয়টি জানানো হয়। পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হয়। অভিযোগপত্রে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তিদের চেহারা দৃশ্যমান রয়েছে।
এ ঘটনায় সনিয়া আক্তার অজ্ঞাতনামা চোর বা চোরদের বিরুদ্ধে নবীনগর থানায় অভিযোগ দিয়েছেন। একই সঙ্গে ঘটনার তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/