• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুমিল্লা মহানগরীর ১৩নং ওয়ার্ডে সামাজিক অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতি দেবিদ্বারে নানীকে দেখতে এসে ট্রাকচাপায় প্রাণ গেল আরমানের, শেষ দেখাটাও হলো না এসআরবি’র অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা ও ওয়াকিটকিসহ আটক ১ দিনাজপুর জেলা তাঁতীদলের সহ-সভাপতি হলেন বিরলের লুৎফর রহমান ​উচ্ছেদকৃত মাদকের আড্ডায় ১ মাসের মধ্যে হবে খেলার মাঠঃ ডিএসসিসি প্রশাসক কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী মা নেই, বাবাও নেই—অর্থাভাবে থমকে আছে সাড়ে চার বছরের শিশুর চিকিৎসা ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ফ্যাসিস্টদের বিচার আগে-এরপর জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পীকার আইটিইউসি ও আইওই-এর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাথে শ্রম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ; শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

সরকারের বিভিন্ন কার্যক্রম ও অর্জন নিয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিং

মোঃ দেলোয়ার হোসেন: / ৬৭ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মোঃ দেলোয়ার হোসেন: আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, খুচরা বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ স্বাভাবিক রাখা ও সরকার নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে নজরদারি বৃদ্ধি ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সব জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্য উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে রাষ্ট্র ও জনগণের কথা ভেবেই। কোনো কোনো সিদ্ধান্ত কোনো ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠীর বিরুদ্ধে সেটি যেতেও পারে। সরকার ফাইনালি সিদ্ধান্ত নিতে গেলে সব স্টেকহোল্ডারদের আলোচনার মাধ্যমে আশ্বস্ত করেই নেবে। জনগণের কথা চিন্তা করে সরকার যেকোনো সিদ্ধান্ত নিতে চাইবে।

তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা খুবই দুঃখজনক। প্রাথমিকভাবে ছাত্রদল থেকে তাদের বহিষ্কার করা হয়েছে, এর বাইরে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে।থ্য উপদেষ্টা বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে সরকার খুবই আগ্রহী। এখন অর্থায়ন বাংলাদেশ, চীন না অন্য কোনো দেশের হবে, সেটি ভিন্ন আলোচনা।

জুলাইয়ের গণহত্যা নিয়ে যাদের কোনো অনুশোচনা নেই, যারা এখনও হুমকি দিচ্ছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, তাদের সঙ্গে কোনো মীমাংসা হবে না। যারা মীমাংসার কথা বলছেন, তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করুক।

এছাড়াও, বৈশ্বিক নানা সংকটের মধ্যেও গত সাত মাসে ৪ লাখ ৩৪ হাজার কর্মী বিদেশে পাঠানো হয়েছে বলেও জানান তথ্য উপদেষ্টা।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে মিরপুরের ঘটনার পর সরকার যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, এতে এ বার্তা স্পষ্ট—সরকার এগুলো কোনোভাবেই সহ্য করবে না। জনগণ ক্রমাগত সাফার করতে থাকলে, সেটি যদি সরকারি দলের নামে হয়ে থাকে এবং আইনশৃঙ্খলা বাহিনী সঠিক ব্যবস্থা না নিলে এটার মাশুল সরকারকে দিতে হবে। সরকার এ বিষয়ে সচেতন আছে।

তথ্য উপদেষ্টা বলেন, সরকারের কাছে মানুষ কিছু বিষয় প্রত্যাশা করে, সেটি পূরণ না হলে সমর্থন কমবে। জনগণ যেন সংকটটা বুঝতে পারেন, সে আবেদন। জ্বালানি স্থিতিশীল হলে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/