• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুমিল্লা মহানগরীর ১৩নং ওয়ার্ডে সামাজিক অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতি দেবিদ্বারে নানীকে দেখতে এসে ট্রাকচাপায় প্রাণ গেল আরমানের, শেষ দেখাটাও হলো না এসআরবি’র অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা ও ওয়াকিটকিসহ আটক ১ দিনাজপুর জেলা তাঁতীদলের সহ-সভাপতি হলেন বিরলের লুৎফর রহমান ​উচ্ছেদকৃত মাদকের আড্ডায় ১ মাসের মধ্যে হবে খেলার মাঠঃ ডিএসসিসি প্রশাসক কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী মা নেই, বাবাও নেই—অর্থাভাবে থমকে আছে সাড়ে চার বছরের শিশুর চিকিৎসা ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ফ্যাসিস্টদের বিচার আগে-এরপর জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পীকার আইটিইউসি ও আইওই-এর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাথে শ্রম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ; শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

দুর্গাপূজা ঘিরে দেবিদ্বারে প্রস্তুতিমূলক সভা, নিরাপত্তায় জোর

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) কুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা নোমান হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায়, দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা রোকসানা আক্তার।
সভায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য দেন দেবিদ্বার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাঠান বুলু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেবিদ্বার উপজেলা আমির অধ্যাপক শহিদুল ইসলাম এবং এনসিপির দেবিদ্বার উপজেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
পূজা উদযাপন পরিষদের পক্ষে বক্তব্য দেন দেবিদ্বার উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অধ্যাপক বিমল কুমার দত্ত ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দে।
এছাড়া সাংবাদিকদের মধ্যে মতামত তুলে ধরেন দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সমকাল প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল এবং দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আক্তার হোসেন।
সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রতিটি পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/