• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
কুমিল্লা মহানগরীর ১৩নং ওয়ার্ডে সামাজিক অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতি দেবিদ্বারে নানীকে দেখতে এসে ট্রাকচাপায় প্রাণ গেল আরমানের, শেষ দেখাটাও হলো না এসআরবি’র অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা ও ওয়াকিটকিসহ আটক ১ দিনাজপুর জেলা তাঁতীদলের সহ-সভাপতি হলেন বিরলের লুৎফর রহমান ​উচ্ছেদকৃত মাদকের আড্ডায় ১ মাসের মধ্যে হবে খেলার মাঠঃ ডিএসসিসি প্রশাসক কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী মা নেই, বাবাও নেই—অর্থাভাবে থমকে আছে সাড়ে চার বছরের শিশুর চিকিৎসা ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ফ্যাসিস্টদের বিচার আগে-এরপর জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পীকার আইটিইউসি ও আইওই-এর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাথে শ্রম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ; শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

সিরাজদীখানে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ আটক- ৩

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: / ৮১ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:মুন্সীগঞ্জের সিরাজদীখানে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রোববার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদীখান শিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিরাজদীখান উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদারের সঙ্গে যুবদলের আহবায়ক কমিটির বহিষ্কৃত সদস্য সিফাতুল ইসলাম জনির সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে সকালে উপজেলা সিফাতুল ইসলাম জনির নেতৃত্বে শাহাদাৎ শিকদারের ভাতিজা আবু সাঈদের বসতবাড়িতে হামলা চালায় ও অগ্নিসংযোগ করে।

ঘটনার খবর পেয়ে সিরাজদীখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদা শিকদার বলেন, জনির নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জন দেশি অস্ত্র নিয়ে আমার ভাতিজা আবু সাঈদের বসতঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

সিফাতুল ইসলাম জনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি তিনদিন যাবত ঢাকার বাহিরে আছি, এই ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই।সিরাজীখান থানার ওসি মো.আলাউদ্দিন জানান,পুলিশ গিয়ে নিয়ন্ত্রণ আনে। এ ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/