• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুমিল্লা মহানগরীর ১৩নং ওয়ার্ডে সামাজিক অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতি দেবিদ্বারে নানীকে দেখতে এসে ট্রাকচাপায় প্রাণ গেল আরমানের, শেষ দেখাটাও হলো না এসআরবি’র অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা ও ওয়াকিটকিসহ আটক ১ দিনাজপুর জেলা তাঁতীদলের সহ-সভাপতি হলেন বিরলের লুৎফর রহমান ​উচ্ছেদকৃত মাদকের আড্ডায় ১ মাসের মধ্যে হবে খেলার মাঠঃ ডিএসসিসি প্রশাসক কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী মা নেই, বাবাও নেই—অর্থাভাবে থমকে আছে সাড়ে চার বছরের শিশুর চিকিৎসা ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ফ্যাসিস্টদের বিচার আগে-এরপর জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পীকার আইটিইউসি ও আইওই-এর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাথে শ্রম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ; শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

সখীপুরে ১০০ কেজি গাঁজার চালান জব্দ, গ্রেফতার ৩

মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি: / ২২ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে মধ্যরাতে অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪)। মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন ময়মনসিংহের মো. আশরাফুল আলম (৩৯), কুমিল্লার মো. রাজু ইসলাম (৩০) এবং টাঙ্গাইলের স্থানীয় বাসিন্দা হেলাল মিয়া (৪২)।

এসআরবি জানায়, রোববার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩-এর একটি দল সখীপুরের বেতুয়া তিন রাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন কাভার্ডভ্যান ও সেটির পেছনে থাকা মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি শুরু করলে চালক ও আরোহীরা মাদকের কথা স্বীকার করেন। পরে কাভার্ডভ্যানে বিশেষ কায়দায় প্লাস্টিকের বস্তায় রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে নগদ টাকা ও তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গাঁজা এনে টাঙ্গাইলসহ আশপাশের এলাকায় সরবরাহ করার বিষয়টি স্বীকার করেছে। জব্দকৃত আলামতসহ আসামিদের সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনা সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, “এসআরবি গভীর রাতে বেতুয়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজা, কাভার্ডভ্যান ও মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে। পরে উদ্ধার করা আলামতসহ আসামিদের সখীপুর থানায় হস্তান্তর করা হয়।”
ওসি মুরাদ হোসেন আরও বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। এই চক্রের পেছনে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি এবং আসামিদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/