• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুমিল্লা মহানগরীর ১৩নং ওয়ার্ডে সামাজিক অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতি দেবিদ্বারে নানীকে দেখতে এসে ট্রাকচাপায় প্রাণ গেল আরমানের, শেষ দেখাটাও হলো না এসআরবি’র অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা ও ওয়াকিটকিসহ আটক ১ দিনাজপুর জেলা তাঁতীদলের সহ-সভাপতি হলেন বিরলের লুৎফর রহমান ​উচ্ছেদকৃত মাদকের আড্ডায় ১ মাসের মধ্যে হবে খেলার মাঠঃ ডিএসসিসি প্রশাসক কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী মা নেই, বাবাও নেই—অর্থাভাবে থমকে আছে সাড়ে চার বছরের শিশুর চিকিৎসা ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ফ্যাসিস্টদের বিচার আগে-এরপর জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পীকার আইটিইউসি ও আইওই-এর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাথে শ্রম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ; শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

দেড় মাসেই দেবে গেল ফ্ল্যাট সলিং সড়ক, চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৩৪ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
দেড় মাসেই দেবে গেল ফ্ল্যাট সলিং সড়ক, চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আবু বক্কর সিদ্দিক স্বপন: ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ১ লাখ ৮৮ হাজার ২০০ টাকা ব্যয়ে নির্মিত একটি ফ্ল্যাট সলিং সড়ক দেড় মাসের মধ্যেই বিভিন্ন স্থানে দেবে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আলতাফ হোসেনের তত্ত্বাবধানে নির্মাণকাজে বালু ব্যবহার কম করায় দ্রুত সড়কটি নষ্ট হয়েছে।

প্রকল্পের ফলক অনুযায়ী, ৮৯ দশমিক ৪ শত ৮১ মিটার দৈর্ঘ্য ও ২ দশমিক ৪ শত ৪০ মিটার প্রস্থ সড়কটি ২০২৫–২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দে নির্মাণ করা হয়। ফলকে প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে চেয়ারম্যান আলতাফ হোসেনের নাম রয়েছে।

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশ দেবে গেছে এবং ইট সরে গিয়ে গর্ত তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কাজের সময়, বালি ব্যবহার একদমই কম হয়েছে

চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, রাস্তাটি আমি করেছি, আমি সেখানে গিয়ে দেখেছি। বৃষ্টি বন্ধ হলে পুনরায় রাস্তাটি সংষ্কার করা হবে। আপনি নিউজ করেন, আমার কোনো সমস্যা নেই।

এলাকাবাসী বলেন, সরকারি বরাদ্দের টাকা ব্যয়ে নিম্নমানের উপকরণ ব্যবহার করে কাজ করানো হয়েছে। তাঁরা সড়কটির নির্মাণসামগ্রীর মান ও ব্যয়ের হিসাব তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/