• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
কুমিল্লা মহানগরীর ১৩নং ওয়ার্ডে সামাজিক অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতি দেবিদ্বারে নানীকে দেখতে এসে ট্রাকচাপায় প্রাণ গেল আরমানের, শেষ দেখাটাও হলো না এসআরবি’র অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা ও ওয়াকিটকিসহ আটক ১ দিনাজপুর জেলা তাঁতীদলের সহ-সভাপতি হলেন বিরলের লুৎফর রহমান ​উচ্ছেদকৃত মাদকের আড্ডায় ১ মাসের মধ্যে হবে খেলার মাঠঃ ডিএসসিসি প্রশাসক কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী মা নেই, বাবাও নেই—অর্থাভাবে থমকে আছে সাড়ে চার বছরের শিশুর চিকিৎসা ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ফ্যাসিস্টদের বিচার আগে-এরপর জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পীকার আইটিইউসি ও আইওই-এর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাথে শ্রম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ; শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

কালুরঘাটে শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী: শীঘ্রই মহিলা হোস্টেল চালুর আশ্বাস

নিজস্ব প্রতিবেদক ;  / ১৪ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম, ০২ অক্টোবর ২০২৬: চট্টগ্রাম নগরীর কালুরঘাটে অবস্থিত শ্রম কল্যাণ কেন্দ্র সরজমিনে পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। অত্র এলাকার কর্মজীবী নারীদের আবাসন সমস্যা সমাধানের উদ্দেশ্যে কেন্দ্রটিতে একটি আধুনিক হোস্টেল নির্মাণ করা হলেও তা এখনো চালু করা সম্ভব হয়নি। হোস্টেলটি দ্রুত চালুর লক্ষ্যে বিদ্যমান যাবতীয় সমস্যা চিহ্নিত ও সমাধানের জন্য আজ এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

পরিদর্শনকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “কর্মজীবী নারীদের আবাসন সংকট নিরসনে এই হোস্টেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি দ্রত চালু করার লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, স্থানীয় সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে দ্রুতই একটি বৈঠক আয়োজন করা হবে। উক্ত আলোচনার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে ঠিক কবে নাগাদ এটি কর্মজীবী নারীদের জন্য চালু করা সম্ভব।”

উক্ত পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার ,চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুছ সামাদ আল আজাদসহ মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/