• রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শরণখোলায় রিয়া মনি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন: গ্রেপ্তার ৩ নড়াইলে নদীতে নিখোঁজের ২ দিন পর মিলল শিশু তাসমিয়ার মরদেহ টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ ৫ জন নিহত ঝিনাইদহের গোপিনাথপুরে ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার-তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী  খুলনা দিঘলিয়ায় ছিনতাইকারীর গুলিতে ছিনতাইকারী নিহত রাণীশংকৈলে মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে আটক-১ মহান স্বাধীনতা দিবসে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপির শ্রদ্ধা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্যারেড -২০২৬ বিরলে বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠিত

টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ ৫ জন নিহত

মোর্শেদ খান স্টাফ রিপোর্টার: / ৪৮ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ধলাটেঙ্গর নামক স্থানে রেল লাইনে বসে থাকার সময় ট্রেনে কাটা পড়ে একই পরিবারেরর পাচজন নিহত হয়েছেন

বিষয়টি নিশ্চিত করেন যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) সফিকুল ইসলাম

এ সময় অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম জানান, শুক্রবার(২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনে কাটা পড়ে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ২ জন নারী, ২ জন পুরুষ ও এক জন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহতরা সবাই একই পরিবারের বলে ধারণা পুলিশের।

টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর নামকস্থানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের পাশে রেললাইনে বসেছিলেন।

তিনি জানান, এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক শিশু, দুই নারী ও দু’জন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন। ধারণা করা হচ্ছে নিহতরা সবাই একই পরিবারের।তিনি আরো জানান রেললাইনের পাশে বসে থাকা অবস্থায় ট্রেন আসার সময় কোন শব্দ না পেয়ে তারা ঘটনাস্থলে কাটা পড়েন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/