বিরলে বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বিরল উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর আহ্বায়ক মোকশেদ আলী মঙ্গলীয়া, বীরমুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীরমুক্তিযোদ্ধা আইবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দীন বক্তব্য রাখেন।অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. পার্থ জ্বিময় সরকার, কৃষি অফিসার রুম্মান আকতার, প্রাণি সম্পদ অফিসার ডা. রিয়াজুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি বিরল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুল হক হিরা প্রমূখ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার রাজিউল ইসলাম রাজুল। প্রধান অতিথি বক্তব্য শেষে মঞ্চ হতে নেমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যবৃন্দের আসনে গিয়ে রজনীগন্ধা ফুলের স্টিক হাতে দিয়ে সংবর্ধনা প্রদান করেন।
https://slotbet.online/