• রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শরণখোলায় রিয়া মনি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন: গ্রেপ্তার ৩ নড়াইলে নদীতে নিখোঁজের ২ দিন পর মিলল শিশু তাসমিয়ার মরদেহ টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ ৫ জন নিহত ঝিনাইদহের গোপিনাথপুরে ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার-তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী  খুলনা দিঘলিয়ায় ছিনতাইকারীর গুলিতে ছিনতাইকারী নিহত রাণীশংকৈলে মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে আটক-১ মহান স্বাধীনতা দিবসে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপির শ্রদ্ধা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্যারেড -২০২৬ বিরলে বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠিত

কূটনীতিকদের সঙ্গে আমীরে জামায়াতের ঈদের শুভেচ্ছা বিনিময়

আরিফুজ্জামান (সাগর) / ৩০ Time View
Update : শনিবার, ২১ মার্চ, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি রাজধানী ঢাকার ২৯ মিন্টো রোডে তাঁর সরকারি বাসভবনে বেলা ১১টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত ঢাকাস্থ কূটনৈতিক মিশনের কূটনীতিকগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা এবং কুশল বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, চীন, তুরস্ক, জার্মান, জাপান, কোরিয়া, ইটালি, ইন্ডিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নেপাল, ভুটান, বেলজিয়াম, সিঙ্গাপুর, মায়ানমার, থাইল্যান্ড, সৌদি আরব, পাকিস্তান, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর, প্যালেস্টাইন, আলজেরিয়া, কসোভো, আলবেনিয়া, ব্রুনেই, মালদ্বীপ, শ্রীলংকা প্রভৃতি দেশের কূটনীতিকবৃন্দ এবং ইউএনডিপি, ইউনেস্কো, ইউনিসেফ-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

শুভেচ্ছা ও কুশল বিনিময় শেষে সম্মানিত মেহমানদেরকে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের মাধ্যমে আপ্যায়ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/