• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

সখীপুরে অগ্নিকাণ্ডে দুইটি দোকানে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হ‌য়েছে

মোর্শেদ খান, বিশেষ রিপোর্টার: / ১০ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে অগ্নিকাণ্ডে দুইটি দোকানে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হ‌য়েছে
সোমবার(২৩ ফেব্রুয়ারী) গভীর রাতে উপজেলার কালিয়ানপাড়া বাজা‌রে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ‌টে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক পৌনে ১২ টার দিকে ওই এলাকার সাবেক ইউপি সদস্য শাহাদতের দোকানে আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় অত্র বাজারের ব্যবসায়ী শাহাদত হোসেনের মনোহারী দোকান, পাশে অবস্থিত ইলেকট্রনিক মেকানিক আব্দুল জলিলের দোকান সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়।

ব্যবসায়ী শাহাদত হোসেন জানান,
রাতে তারাবীর নামাজ শেষে বাড়িতে খাওয়ার জন্য দোকান বন্ধ করে যাওয়ার পর পরই দোকানের ভেতর বিকট শব্দ শুনে এসে দেখতে পাই পুরো ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘরের ভেতর থেকে কিছুই বের করতে পারিনি। ঘরে অন্তত ১৭-১৮ লক্ষ টাকার মালামাল ছিলো। বেশিরভাগ টাকাই ঋণ করে দোকানে মালামাল তুলেছিলাম। এক রাতের আগুনে আমার সব শেষ হয়ে গেলো।

আরেক ব্যবসায়ী আব্দুল জলিল জানান, আমার দোকানে প্রায় লক্ষাধিক টাকার ইলেকট্রনিক মালামাল ছিলো। মুঠোফোনে আগুনের খবর পেয়ে বাজারে এসে দোকান থেকে কিছুই বের করতে পারিনি। এটিই আমার উপার্জনের একমাত্র পথ ছিলো।

সখীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে দুইটি দোকানে অন্তত ৮-১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/