মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে অগ্নিকাণ্ডে দুইটি দোকানে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে
সোমবার(২৩ ফেব্রুয়ারী) গভীর রাতে উপজেলার কালিয়ানপাড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক পৌনে ১২ টার দিকে ওই এলাকার সাবেক ইউপি সদস্য শাহাদতের দোকানে আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় অত্র বাজারের ব্যবসায়ী শাহাদত হোসেনের মনোহারী দোকান, পাশে অবস্থিত ইলেকট্রনিক মেকানিক আব্দুল জলিলের দোকান সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়।
ব্যবসায়ী শাহাদত হোসেন জানান,
রাতে তারাবীর নামাজ শেষে বাড়িতে খাওয়ার জন্য দোকান বন্ধ করে যাওয়ার পর পরই দোকানের ভেতর বিকট শব্দ শুনে এসে দেখতে পাই পুরো ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘরের ভেতর থেকে কিছুই বের করতে পারিনি। ঘরে অন্তত ১৭-১৮ লক্ষ টাকার মালামাল ছিলো। বেশিরভাগ টাকাই ঋণ করে দোকানে মালামাল তুলেছিলাম। এক রাতের আগুনে আমার সব শেষ হয়ে গেলো।
আরেক ব্যবসায়ী আব্দুল জলিল জানান, আমার দোকানে প্রায় লক্ষাধিক টাকার ইলেকট্রনিক মালামাল ছিলো। মুঠোফোনে আগুনের খবর পেয়ে বাজারে এসে দোকান থেকে কিছুই বের করতে পারিনি। এটিই আমার উপার্জনের একমাত্র পথ ছিলো।
সখীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে দুইটি দোকানে অন্তত ৮-১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিলো
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.