• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

শরণখোলায় জেলা প্রশাসকের ভোটকেন্দ্র পরিদর্শন ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাজিন হোসেন, ​শরণখোলা (বাগেরহাট): / ৪৮ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন শরণখোলা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। ১০ জানুয়ারি বিকেল ২টা থেকে তিনি আমড়াগাছিয়া হাই স্কুল, তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুক্তিযোদ্ধা মফিজুল হক কৃষি কলেজ ও রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলসহ গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো পরিদর্শন করেন। পরবর্তীতে রায়েন্দা ইউনিয়নের লাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হাসানের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি কয়েকশ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তা আলী, জেলা ম্যাজিস্ট্রেট সৌরভ মন্ডল, থানার ওসি মোঃ সামিনুল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মইনুদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি সহকারী অধ্যাপক আঃ মালেক রেজা ও প্রধান শিক্ষক নান্না মিয়া উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন এবং নির্বাচনের শৃঙ্খলা ও ভোটপ্রদান পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/