• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

সুন্দরবনে অপহৃত ২ পর্যটক ও রিসোর্ট মালিক উদ্ধার, আটক ৬

​রাজিব হোসেন, শরণখোলা (বাগেরহাট): / ৪৩ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

বাগেরহাটের পূর্ব সুন্দরবন ও সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ ও র‍্যাবের রুদ্ধশ্বাস যৌথ অভিযানের পর বনদস্যু মাসুম বাহিনীর কবল থেকে অপহৃত দুই পর্যটক ও রিসোর্ট মালিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত শুক্রবার ২ জানুয়ারি মোংলা ও শরণখোলা সংলগ্ন পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকার কেনুয়ার খাল হতে ৫ পর্যটকসহ ৭ জনকে জিম্মি করে দস্যু মাসুম মৃধার বাহিনী। পরবর্তীতে চারজনকে ছেড়ে দিলেও মুক্তিপণের দাবিতে গোলকানন রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড় এবং পর্যটক মো. সোহেল ও মো. জনিকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর যৌথ বাহিনী বনের বিভিন্ন পয়েন্টে সাঁড়াশি অভিযান শুরু করে এবং গত শনি ও রোববার সুন্দরবন সংলগ্ন গোলকানন রিসোর্ট এলাকা ও কৈলাশগঞ্জ থেকে ডাকাত সহযোগী কুদ্দুস হাওলাদার, সালাম বক্স, মেহেদী হাসান ও আলম মাতব্বরকে আটক করে। একইসাথে র‍্যাব ও পুলিশের গোয়েন্দা নজরদারিতে খুলনার রূপসা থানাধীন পালেরহাট এলাকা হতে মুক্তিপণের ৮১ হাজার ৪০০ টাকাসহ দস্যু মাসুমের মা ও এক বিকাশ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অবশেষে রোববার সন্ধ্যা ৭টায় আধুনিক ড্রোন সার্ভিলেন্সের মাধ্যমে সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকা থেকে অপহৃত তিনজনকে নিরাপদে উদ্ধার করে যৌথ বাহিনী। ভরা পর্যটন মৌসুমে বাগেরহাটের সুন্দরবন অংশে এমন অপহরণের ঘটনায় ব্যবসায়ীরা নেতিবাচক প্রভাবের আশঙ্কা প্রকাশ করলেও প্রধান ডাকাত মাসুম মৃধাকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযান ও গোয়েন্দা নজরদারি এখনো অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/