• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

মঠবাড়িয়ায় উপজেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগের চেষ্টা

মো. শামীম হোসাইন / ২১৯ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর রাত আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শেখ হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা অফিস ভবনের দোতলার একটি জানালার কাচ ভেঙে ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করে। পাশের একটি ভবন থেকে লাঠির সঙ্গে গামছা বেঁধে তাতে পেট্রোল লাগিয়ে জানালার ভেতর আগুন দেওয়া হয়। এতে গামছাটি পুড়ে ছাই হয়ে মেঝেতে পড়ে থাকে। এ সময় অফিসে লোকজনের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসের নৈশপ্রহরী মোস্তফা হাওলাদার বলেন, “রাত আনুমানিক ২টার দিকে আমি ঘুমিয়ে পড়ি। আগুনের বিষয়টি তখন বুঝতে পারিনি। বিষয়টি টের পেলে সঙ্গে সঙ্গে ৯৯৯-এ ফোন দিতাম। পরে বিষয়টি নজরে এলে কর্তৃপক্ষকে অবহিত করি।”

উপজেলা নির্বাচন অফিসার বাসুদেব সরকার বলেন, “তফসিল ঘোষণার পর থেকে আমাদের কোনো ছুটি নেই। গতকাল রাত প্রায় ১১টার দিকে অফিসের কাজ শেষ করে বাসায় যাই। সকালে অফিসে এসে এমন পরিস্থিতি দেখি। তবে অফিস বা গুরুত্বপূর্ণ কোনো নথিপত্রের ক্ষয়ক্ষতি হয়নি। গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে কোনো মহল এ ধরনের ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছি।” তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করে নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের অনুরোধ জানান।

মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শেখ হেলাল উদ্দিন বলেন, “ভবনের পেছনের থাই গ্লাসের জানালা কৌশলে খুলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে দ্রুত বিষয়টি টের পাওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। নির্বাচন অফিস থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/