• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে দুই ঘন্টা কর্মবিরতি

মুসলিম হক,বিরল (দিনাজপুর) / ১৪৩ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

বিরলে দশম গ্রেডে বেতনের দাবিতে বিক্ষোভ দেখিয়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। রোববার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ ১০ম গ্রেড বাস্ততায়ন পরিষদ বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সদস্যরা এই কর্মবিরতি পালন করেন। দাবি আদায় না হলে আগামী ৩ ডিসেম্বর-২০২৫ অর্ধদিবস কর্মবিরতি ও ৪ ডিসেম্বর থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালনের মাধ্যমে হাসপাতাল শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।
এসময় আন্দোলনকারীগণ বলেন, আমরা দীর্ঘ ৩১ বছর দশম গ্রেডে বেতনের দাবি জানালেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। দীর্ঘ সময় আমাদের এই যৌক্তিক দাবি বাস্তবায়ন না করায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ ১০ম গ্রেড বাস্তবতায়ন পরিষদের কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় আমরা বিরলেও সকাল ৯টা থেকে ১১টা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছি। আমাদের এই যৌক্তিক দাবী দ্রুততম সময়ের মধ্যে মেনে নেয়া না হলে সামনে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর মেডিক্যাল টেকনোলজিস্ট (এক্স-রে) মোঃ তোফাজ্জল হোসেন, মেডিক্যাল টেকনোলজিস্ট (প্যাথলজি) মোঃ হযরত বেলাল, মেডিক্যাল টেকনোলজিস্ট (প্যাথলজি) মোছাঃ তছলিমা আক্তার, মেডিক্যাল টেকনোলজিস্ট (প্যাথলজি) মোঃ জাকিরুল ইসলাম, মেডিক্যাল টেকনোলজিস্ট (প্যাথলজি) মোছাঃ আজিনুর, মেডিক্যাল টেকনোলজিস্ট (প্যাথলজি) মোছাঃ রেবেকা সুলতানা, ফার্মাসিস্ট মোঃ মোতসিম বিল্লাহ্, ফার্মাসিস্ট মোছাঃ নাসরিনা বেগম, ফার্মাসিস্ট মোঃ সাইফুল ইসলাম, ফার্মাসিস্ট শ্রী অসীম কুমার, ফার্মাসিস্ট মোঃ তোয়াব হোসেন, ফার্মাসিস্ট মোছাঃ এলিনা আকাতার, মেডিক্যাল টেকনোলজিস্ট (ডেন্টাল) রিপন সরকার প্রমূূূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/