• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম

বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযান: ০১ টি দেশীয় পিস্তল, ০১ রাউন্ড এ্যামোনিশন এবং ০৪ টি ককটেল বোমা উদ্ধার

আরিফুজ্জামান (সাগর / ৬৯ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

১৭ নভেম্বর ২০২৫ (সোমবার): আজ সকাল ৮ টায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধিনস্থ উত্তরা আর্মি ক্যাম্প থেকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি বগি তল্লাশি করে চালের বস্তা থেকে ০১ টি দেশীয় পিস্তল, ০১ রাউন্ড অ্যামুনিশন এবং ০৪ টি ককটেল বোমা উদ্ধার করা হয় । উক্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চারজন ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য উত্তরা আর্মি ক্যাম্পে নিয়ে আসা হয়। এছাড়াও প্রত্যক্ষদর্শিরা উল্লেখ করেন দিনাজপুর থেকে ছেড়ে আসার পর পার্বতীপুর রেলষ্টেশনে ট্রেনটি যাত্রা বিরতি নিলে ০৩/০৪ জন ব্যক্তি কয়েকটি চালের বস্তা (লুকায়িত পিস্তল এবং বিস্ফোরক দ্রব্যাদিসহ) ট্রেনের নির্দিষ্ট বগিতে রেখে চলে যায়। উক্ত ঘটনার সাথে সংশ্লিষ্ট নাশকতাকারীদের সনাক্তকরণের কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/