• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

দিনাজপুর-২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে জনতার বিক্ষোভ অব্যাহত

মুসলিম হক, বিরল (দিনাজপুর) / ৬১ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র দলীয় প্রার্থী হিসেবে আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নাম ঘোষণার প্রতিবাদে এবং মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে দুই উপজেলার বিএনপি ও অংগ সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দসহ নারীদে প্রতিবাদ অব্যাহত রেখেছে। এরই মধ্যে বিরল ও বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, মৌনমিছিল, কাফনের কাপড় পরিধান, প্রতীকি ফাঁসি ও নারীদের বিক্ষাভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রতিবাদের অংশ হিসেবে বিরল উপজেলা/পৌর বিএনপিসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছা সেবকদল, কৃষকদল ও শ্রমিকদল এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সহ¯্রাধিক নারী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
বিরল পৌর বিএনপি’র কার্যালয়ের সম্মূখ হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে বিএনপি’র দলীয় প্রার্থী হিসেবে আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাককে পরিবর্তন করে জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশীদ কালুকে মনোনয়ন প্রদানের দাবিতে শ্লোগান দেন অংশগ্রহণকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/