• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

ফেনী- ১ সংসদীয় আসনে বিএনপি মনোনীত পদপ্রার্থী হিসেবে বেগম খালেদা জিয়ার নাম ঘোষণায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের আনন্দ

মহিউদ্দিন মহি খন্দকার: / ১৪২ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর মজুমদার বাড়ির কৃতী সন্তান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফেনী-১ সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এজন্য দলের কেন্দ্রীয় নীতিনির্ধারকদের অভিনন্দন বার্তা ও শুভেচ্ছা ধন্যবাদ জানিয়েছেন। এখন সবাই মিলেমিশে বেগম জিয়াকে উক্ত আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদ সদস্য হিসেবে পার্লামেন্টে পাঠাবেন বলে প্রতিশ্রুতি জ্ঞাপন করেন ফুলগাজী পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার বিএনপির নেতারা।

দলীয় সূত্রে জানা যায়, পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে গঠিত ফেনী-১ (২৬৫) সংসদীয় আসনটি ঐতিহ্যগত ভাবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত।

তিনি এই আসন থেকে নির্বাচিত হয়ে তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। খালেদা জিয়ার জন্মভূমি হিসেবে ফেনী কে বিএনপির ঘাঁটি হিসেবে ধরা হয়।

ইতিমধ্যে এ আসনে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে খালেদা জিয়ার পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণসহ প্রচার-প্রচার চালিয়েছেন। ফুলগাজী উপজেলার ফুলগাজী বাজারে ভিপি স্বপন এর নেতৃত্বে; পুরাতন মুন্সীরহাট বাজারের যুবদলের যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন সোহেল চৌধুরী এর নেতৃত্বে ও জিএম হাট বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমেদ ভূঁইয়া নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আনন্দ পুর বাজারে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ এর নেতৃত্বে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গোলাম রসুল মজুমদার গোলাপ প্রেস ব্রিফিং করেন তিনি বলেন; বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষের জন্য রাজপথে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ; ধানের শীষের পক্ষে ফেনী ১ আসনের বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক ভুমিকা ও প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন মজুমদার আরিফুর রহমান তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দলীয় নেতাকর্মীদের মুখে এখন আনন্দ মিছিলে ‘ফেনীর মেয়ে খালেদা গর্ব মোদের আলাদা’ এই স্লোগানই বেশি শোনা যায়। বেগম খালেদা জিয়া এই আসনে পরপর ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন।

এ ছাড়া বিগত ২০১৮ সালের নির্বাচনে এই আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। এর আগে ১৯৭৩ সালে আওয়ামী লীগের এবিএম মূসা এ আসনে জয়লাভ করলে ও এরপর আওয়ামী লীগ আর এই আসনে জিততে পারেনি। সর্বশেষ ২০২৪ সালের বিরোধী দলবিহীন নির্বাচনে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

ফুলগাজী উপজেলার নেতাকর্মীরা গণমাধ্যমকে জানান, বেগম জিয়াকে এ আসনে মনোনীত করায় আমি বিএনপি হাইকমান্ডকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রতিবারের মতো এবারও আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে বেগম জিয়াকে বিপুল ভোটে উক্ত আসন থেকে নির্বাচিত করে সংসদে পাঠাবো।

আশা করছি ফেনীর উন্নয়নে সর্বস্তরের জনগণ এক কাতারে শামিল হয়ে ধানের শীষ প্রতীকে বেগম জিয়াকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/