• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম

শিবালয়ে বিএনপির মহাসমাবেশে তারেক রহমানের নির্দেশে ঐক্যের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদকঃ / ১৫৯ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

মানিকগঞ্জের শিবালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আয়োজনে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য জনসভা জনসমুদ্রে পরিণত হয়। বিএনপি অফিস মাঠ প্রাঙ্গণ ও আশপাশের এলাকা নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢলে পরিপূর্ণ হয়ে ওঠে। চারদিক মুখরিত হয় স্লোগানে— “তারেক রহমানের নির্দেশ, ঐক্যের পথে দেশ”, “৩১ দফা বাস্তবায়ন চাই”— এসব ধ্বনিতে প্রকম্পিত হয় পুরো সমাবেশস্থল।

রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টায় অনুষ্ঠিত এ মহাসমাবেশে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র, সাবেক সহ-সভাপতি মানিকগঞ্জ জেলা বিএনপি ও আহ্বায়ক কমিটির সদস্য ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।

প্রধান অতিথির বক্তব্যে ড. আকবর হোসেন বাবলু বলেন,

> “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা হচ্ছে জনগণ, দেশ ও সার্বভৌমত্ব রক্ষার রাজনীতি। ঐক্যের বিকল্প নেই। জনগণের শক্তিই বিএনপির আসল ভিত্তি। আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে। বিশেষ করে শিক্ষা, কৃষি, অর্থনীতি ও সমাজ সংস্কার সংক্রান্ত দফাগুলো নিয়ে ব্যাপক প্রচারণার আহ্বান জানান তিনি।

ড. বাবলু তরুণ সমাজের উদ্দেশে বলেন,

> “তারেক রহমান আমাদের শিখিয়েছেন দেশপ্রেম, সততা ও নৈতিকতার রাজনীতি। মাদক ও দুর্নীতি থেকে দূরে থাকতে হবে; তাহলেই প্রকৃত পরিবর্তন সম্ভব।”

বক্তারা আরও বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা উল্লেখ করেন, বিএনপির প্রতিটি কর্মসূচিতে জনগণের ব্যাপক সাড়া প্রমাণ করে— পরিবর্তনের প্রত্যাশায় মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে।

সভায় সভাপতিত্ব করেন শিবালয় উপজেলা বিএনপির সভাপতি কাজী আব্দুর রাজ্জাক, পরিচালনা করেন শিবালয় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু খালিদ ডন।
প্রধান বক্তা ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মহিদুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন—
এডভোকেট নুরুল ইসলাম কুন্টু, এডভোকেট আনোয়ার হোসেন, আবু কায়সার রেজা, লুৎফন্নাহার বেগম, আমিনুল ইসলাম মাষ্টার, আবুল হোসেন, উজ্জল ফকির, জি. এম. এনামুল হক, আমজাদ হোসেন, এডভোকেট জসিম প্রমুখ।

অংশগ্রহণকারী নেতাকর্মীদের ঢলে সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়, যা শিবালয়ে বিএনপির ইতিহাসে এক স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/